ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মজিনা জুনের ৩ সপ্তাহ যুক্তরাষ্ট্রে কাটাবেন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা চলতি জুন মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন। তিন সপ্তাহব্যাপী ওই সফরে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তর এবং কংগ্রেসের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি রাষ্ট্রদূত মজিনা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সম্বন্ধে হেরিটেজ ফাউন্ডেশনে (ওয়াশিংটন) কথা বলবেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “গ্লোবালাইজেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি অব বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি” শীর্ষক সভায় রাষ্ট্রদূত মূল প্রবন্ধ পাঠ করবেন। এছাড়াও নিউ ইয়র্ক সিটি ও ফ্লোরিডায় সফরকালে তিনি বাংলাদেশী-আমেরিকান প্রবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় আলোচনায় অংশগ্রহণ করবেন। ওয়াল স্ট্রিট (নিউ ইয়র্ক সিটি) এবং সিলিকন ভ্যালিতে (ক্যালিফোর্নিয়া) পূর্বপরিকল্পিত একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূত মজিনা বাছাইকৃত তরুণ বাংলাদেশী ব্যবসায়ীদের একটি দলকে নেতৃত্ব প্রদান করবেন। যুক্তরাষ্ট্রে তার তিন সপ্তাহব্যাপী সফরকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব আরও গভীর ও শক্তিশালী করতে সচেষ্ট থাকবেন। তিনি জুন মাসের শেষ দিকে ঢাকায় ফিরে আসবেন।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!