Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ঢাকায় ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ ২৬-২৭ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 28, 2018 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সারাবিশ্বে বসবাসরত করছেন অসংখ্য বাংলাদেশী প্রকৌশলী। তারা কেউ বড় বড় কোম্পানীতে গুরু দ্বায়িত্বে আছেন, কেউ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা বা শিক্ষকতা করছেন, আবার কেউ করছেন ব্যবসা। তারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং তাদের সুনাম ছড়িয়ে পড়েছে সেই সব দেশে। এসব মেধাবী প্রকৌশলী নিয়ে গর্ব করা হয়, কারণ তারা বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছেন। আবার এই সব মেধাবী প্রকৌশলীদের মাঝে অনেকে আছেন যারা বাংলাদেশের জন্য কিছু করছেন অথবা করতে চাচ্ছেন। তারা বাংলাদেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চান, টেকনোলজি ট্রান্সফার করতে চান, নতুন নতুন আইডিয়া উপস্থাপন করতে চান। বাংলাদেশে উন্নত প্রযুক্তির নানা ধরণের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে এখনও বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিদেশী প্রযুক্তি এবং প্রকৌশলীদের ওপর নির্ভরশীল। নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য স্বক্ষমতায় টেকসই এবং লাগসই প্রযুক্তির কোন বিকল্প নেই। এই নিমিত্তে বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনিবাসী প্রকৌশলীদের সম্মেলনঃ ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স।’

এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ফেব্রুয়ারীর ২৬ এবং ২৭ তারিখে ঢাকার প্যান পাসিফিক সোনারগাঁ হোটেলে। এতে আমন্ত্রন জানানো হচ্ছে সারা বিশ্বের এনআরবি প্রকৌশলীদের। একসাথে এক জায়গায় আমন্ত্রন জানিয়ে বাংলাদেশের উন্নয়নমূলক কাজে কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে গঠনমূলক আলোচনা হবে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমন্ত্রিত সরকারের উর্ধতন কর্মকর্তাদের সামনে তারা তাদের প্রকল্প অথবা ধারণা পেশ করবেন। এই সব প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলাপ হবে। আগামী দুই তিন দশকে প্রযুক্তিগতভাবে বাংলাদেশের কোন ধরণের পরিবর্তন হতে পারে, হওয়া উচিত তা নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেবেন। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে কিভাবে এইসব প্রকৌশলীরা শিক্ষকতা করতে পারেন তা নিয়ে আলাপ হবে। তাদের এইসব মতামত, লেখা সম্মেলনের পর তা বই আকারে ছাপানো হবে।

এই সম্মেলনের প্রধান উপদেষ্টা হচ্ছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সম্মানিত বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্নয়কারী আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

গত আগস্টের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এ্যান্ড আর্কিটেক্টস’ বা আবিয়া-র দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং একটি পর্বে কী নোট স্পীকার হিসেবে ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনিই সেখানে ঘোষণা দেন যে আগামী বছর বাংলাদেশে একটি সম্মেলন হবে। তিনি সবাইকে আমন্ত্রন জানান বাংলাদেশে এসে নিজের চোখে দেখার জন্য যে কি কি ধরণের উন্নয়নমূলক কাজ হচ্ছে। সেই আমন্ত্রনের সূত্র ধরেই এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একক পৃষ্ঠপোষক হচ্ছে ‘ম্যাক্স গ্রুপ’। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ