ঢাকায় দায়িত্ব পালনকারী আলোচিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা জানতে চাইলেন বাংলাদেশ কেমন আছে?
মিজানুর রহমান, ওয়াশিংটন থেকে : বাংলাদেশ কেমন আছে, জানতে চাইলেন ঢাকায় দায়িত্ব পালনকারী বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বললেন, আমি এখনো বাংলাদেশের সঙ্গেই আছি। অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। জানার চেষ্টা করি আমার প্রিয় বাংলাদেশ
কেমন আছে? দেশ বিদেশে ঘটা করে পালিত হওয়া চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মার্কিন দূত ড্যান মজিনা অংশ নেন। সেখানে বাংলাদেশে বহুল আলোচিত নিশা দেশাই বিসওয়ালসহ স্টেট ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান কূটনৈতিকরা অংশ নেন।
মেলায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিস্তারিত তুলে ধরেন। ওয়াশিংটনে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের জ্যেষ্ঠ কূটনৈতিক, বিশ্ব ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইএফএফ প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত এই উন্নয়ন মেলায় বাংলাদেশ দূত দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশে উন্নীত হবে। এইচএসবিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এমন প্রাক্কলন দিয়েছে বলেও রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি ২০১৭ সালের সঙ্গে চলতি বছরের তুলনা করে বলেন, বিগত বছরে বাংলাদেশে মাথাপিছু গড় আয় ছিল ১৭৫১ মার্কিন ডলার যা বর্তমানে ৭.৮৬ বেড়েছে। রপ্তানি বর্তমানে ৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ থেকে শুরু করে পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসহ বাস্তবায়িত হওয়া এবং বাস্তবায়নাধীন বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের বিস্তারিত ভিডিও ভার্সন দেখানো হয় উপস্থিত সুধী জনদের।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল