Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: December 2, 2017 | 9:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আনিসুল হকের বিদেহী আতœার শান্তি কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দোয়া মাহফিল করেছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাৎক্ষনিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মাহফিলে আমন্ত্রিত অতিথি যুক্তরাষ্ট্র সফররত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র ডেইজী সারোয়ার ছাড়াও দলীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুম মেয়র আনিসুল হকের বিদেহী আতœার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম।

দোয়া মাহফিল অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক উপস্থিত ছিলেন। মাহফিলে ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য সবার দোয়া কামনা করে বলেন, তার মৃত্যু মেনে নেয়া যায়না। ঢাকার প্যানেল মেয়র ডেইজী সারোয়ার আবেক-আপ্লুত কন্ঠে বলেন, মেয়র আনিসুল হক একজন ভালো মানুষ ছিলেন। তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। সত্যিই তিনি ভালো মানুষ ছিলেন, কাজের মানুষ ছিলেন।খবর ইউএনএ’র।

এছাড়াও অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামসুল আবদীন, আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, শিবলী সাদেক প্রমুখ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ১৬ ডিসেম্বর

নিউইয়র্ক: বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিজয় দিবসের আলোচনা সভা সফল করার জন্য দলীয় নেতা-কর্মী সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রবাসী বাংলাদেশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।

এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য আওয়ামী লীগ সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব স্ব ব্যানারে যাথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালনের জন্য সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV