তাজমহলের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ নিষিদ্ধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তাজমহলের অভ্যন্তরে অবস্থিত মসজিদে মুসলমানরা আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। গত ৫ই নভেম্বর, মঙ্গলবার আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এক বিবৃতিতে জানায়, এখন থেকে তাজমহলের আভ্যন্তরীন মসজিদে স্থানীয়দের জুমার নামাজ আদায় করা ছাড়া আর কোন নামাজ আদায় করা যাবে না।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মূলত গত জুলাই মাসে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশই এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে অস্থানীয় মুসলমানদের জন্য যেকোন সময় তাজমহলের অভ্যন্তরীন মসজিদে নামাজ আদায় করায় নিষেধাজ্ঞা আরোপ করা হল।
স্থানীয় মুসলমানরা শুধু সপ্তাহের একদিন, শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে বিনা টিকিটে তাজমহল প্রাঙ্গনে প্রবেশ করে জুমার নামাজ আদায় করতে পারবেন। এরপূর্বে স্থানীয়রা এই সুবিধার পাশাপাশি যেকোন দিন এই স্থানে টিকেটের বিনিময়ে প্রবেশ করে নামাজ আদায় করতে পারতেন।
এর আগে গত ৩রা নভেম্বর, রবিবার এএসআই কর্তৃপক্ষ মসজিদের ওযুর জায়গাকে তালাবদ্ধ করে দেয়। এতে পূরাকীর্তিটি দেখতে আসা অনেক মুসলিম পর্যটক তাদের অসন্তোষ প্রকাশ করে।
বিবৃতিতে এএসআই আরও জানায়, শুধু শুক্রবার মসজিদের ইমাম ও অন্যান্য স্টাফরা এতে প্রবেশ করতে পারবেন।
তাজমহল ইন্তেজামিয়া কমিটির প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহীম হোসাইন যায়েদী তার প্রতিক্রিয়ায় বলেন, মসজিদে নামাজ বন্ধ করে দেওয়ার কোন কারণই নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য, উভয় পর্যায়েই সরকারের মধ্যে মুসলিম বিরোধী চিন্তা কাজ করছে।
এর আগে এ বছরের জানুয়ারীতে আগ্রার এডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট সকল বহিরাগত মুসলমাদের জন্য শুক্রবার আগ্রার তাজমহলের অভ্যন্তরীন মসজিদে জুমার নামাজ আদায় নিষিদ্ধ করে আদেশ দিয়েছিলেন। তখন অভিযোগ করে বলা হয়, বহিরাগত মুসলমানরা এই সুযোগে বিনা টিকেটে তাজমহলে প্রবেশ করে তাজমহল পরিদর্শনের সুযোগ গ্রহণ করছে।
সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি আপিল হলেও রায়ে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখা হয়।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের অর্ন্তভূক্ত মুঘলদের সাবেক রাজধানী আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপনাটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মান করা হয়। উৎসঃ ইসলামী বার্তা
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের