Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

“তারুণ্যের জয়গানে, নতুনের আহবানে” স্লোগানে প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 6, 2024 | 11:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “তারুণ্যের জয়গানে, নতুনের আহবানে” স্লোগানে গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময় করেছে প্রাক্তন নটরডেমিয়ানরা। স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) সকালে এই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা। এতে বিশে^র বিভিন্ন দেশে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।
অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা’র কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী। সঞ্চালনা করেন বর্তমান সভাপতি ম্যারিল্যাণ্ডের জন্স হপকিন্স মেডিসিন এর চিকিৎসক-গবেষক ডা: মোহাম্মাদ নাকিব উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতেই নটরডেম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার পিসাতোর জীবনের শেষ সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। যা সবার দৃষ্টি কাড়ে। এছাড়া বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ও বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত এর ভিডিও বক্তব্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নটর ডেম বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্টিক, নটরডেম ক্লাব প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রেফায়েত, শিকাগোর সেইন্ট জেভিয়ার ইউনিভার্সিটির গ্রাহাম স্কুল অফ্ ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা ডীন শিক্ষাবিদ অধ্যাপক ড: ফায়সাল রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন কর্মকতা ড. তৌহিদ নেওয়াজ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারী শফিকুল আলম, প্রাক্তন নটরডেমিয়ান শহিদুল হক গুল্লুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাংলাদেশের প্রাক্তন কর কমিশনার বজলুল কবির ভূইয়া, স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব। স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ব্লকেট এর নির্মাতা ইউসুফ চৌধুরী বক্তব্য রাখেন ও অভিভাসীদের নিয়ে নির্মানাধীন ডকুমেন্টারীর খন্ডচিত্র প্রদর্শন করেন। স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুশান্ত সরকার।
২ ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানের টেকনিক্যাল কমিটির দায়িত্বপালন করেন বর্তমান কমিটির সদস্য কামরুল হাসান এবং আনোয়ার আজিম। সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা’র সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ