Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তারেকের ফাঁসি দাবি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র শাখার

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: October 17, 2018 | 10:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : তারেক রহমানের ফাঁসির জন্যে অবিলম্বে গ্রেনেড হামলার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানালো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। ১৪ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোর্শেদা জামান। সদস্য-সচিব এডভোকেট আব্দুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আরো বক্তব্য রাখেন এডভোকেট মাহমুদ ফরিদ, এমাদ উদ্দিন, কৃষিবিদ আশরাফুজ্জামান প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদসহ নেতৃবৃন্দ মঞ্চে উপবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড হিসেবে তারেকের ফাঁসির বিকল্প নেই। তাকে ফাঁসিতে ঝুলানো হলেই বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে।

ড. সিদ্দিক এ সময় ড. কামাল-রব-মান্না আর মওদুদ-দের ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করে বলেন, ষড়যন্ত্রকারি আর ঘাতকেরা ফ্রন্ট গঠন করেছে পাকিস্তানী স্টাইলে। আগের মত সামনের নির্বাচনেও বাংলার উন্নয়ন প্রত্যাশী মানুষেরা শেখ হাসিনার নেতৃত্বাধীন নৌকার পক্ষেই গণরায় দেবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV