তিন সিটি নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে প্রবাকস’র স্মারকলিপি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ওই এলাকার প্রবাসী ভোটারদের বিদেশ থেকে ভোটগ্রহনের দাবিতে সিইসি বরাবরে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস)। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এক যুগ ধরে কর্মরত সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান আইনে পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটগ্রহনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারেনা। দূতাবাসের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে অথবা পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যাতে উক্ত তিন সিটিতে বিদেশ থেকে ভোট দিতে পারেন সেজন্য সিইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। গত ৫ ই জুলাই বৃহস্পতিবার স্থানীয় নিউইয়র্ক সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাকসের নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা। এসময় আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রধান পারভীন সুলতানা ও কাউন্সিলর আসিফ আহমেদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল