তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসাল জেনারেলের বাগানে খাসোগির মৃতদেহের অংশবিশেষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবশেষে সাংবাদিক জামাল খাসোগির মৃতদেহের অংশবিশেষের সন্ধান মিলেছে বলে খবর দিয়েছে স্কাই নিউজ। বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে যেখানে সৌদি আরবের কনসুলেট সেখান থেকে ৫০০ মিটার দূরে কনসাল জেনারেলের বাসভবন। ওই বাসভবনের একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে খাসোগির মৃতদেহের অংশবিশেষ। তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে। বিকৃত করা হয়েছে মুখ। দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ। ইস্তাম্বুল থেকে এর বিশেষ প্রতিনিধি অ্যালেক্স ক্রফোর্ড দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র বলেছেন, কনসুল জেনারেলের বাসভবনের ভিতরে অবস্থিত বাগান থেকে খাসোগির মৃতদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।এর আগে সৌদি আরব দাবি করেছিল যে, খাসোগির মৃতদেহ একটি কার্পেটে মোড়ানো হয়েছিল। তারপর তা স্থানীয় এক ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল প্রমাণ মুছে দিতে।
ওদিকে খাসোগির ছেলে সালাহ খাসোগি বসবাস করেন সৌদি আরবে। যখন রিয়াদে বাদশা সালমান ও তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার ছবি প্রকাশ পেয়েছে, সে সময়ে এ খবর প্রকাশ করলো স্কাই নিউজ। বাদশা সালমান ও যুবরাজ আরেকজন পারিবারিক সদস্যের সঙ্গে সাক্ষাত করেছেন। ধারণা করা হয়, তিনিও খাসোগির আরেকজন ছেলে। তার নাম সাহেল। স্কাই নিউজ লিখেছে, এ পরিবারটির বিরুদ্ধে সফরে মারাত্মক বিধিনিষেধ রয়েছে বলে মনে করা হয়। তবে খাসোগির মৃতদেহ পাওয়ার যে কথা স্কাই নিউজ প্রকাশ করেছে তাতে তুরস্ক সরকারের কোনো মন্তব্য নেই। সৌদি আরবেরও কোনো বক্তব্য নেই তাতে।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan