তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগজি হত্যাকাণ্ড বিষয়ে ট্রাম্পকে সিআইএ প্রধানের প্রতিবেদন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগজি হত্যাকা- তদন্তে তুরস্ক সফর শেষে দেশে ফিরে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান জিনা হ্যাসপেল। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পকে তদন্ত প্রতিবেদন পেশ করেন তিনি। সেখানে ট্রাম্প ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রবার্ট পালাডিনো জানান, ‘জিনা হ্যাসপেল তার তুরস্ক সফরে খাসোগজি হত্যায় প্রাপ্ত তথ্য-প্রমাণের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেছেন। তবে, যুক্তরাষ্ট্র আরও বেশি তথ্য সৌদি আরবের কাছ থেকে পাওয়ার আশা করছে।’
তিনি বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এর শেষ দেখতে চাই। যত দেরি হবে রহস্য আরও ঘণীভূত হবে।’ অবশ্য এর বেশিকিছু জানাতে অস্বীকৃতি জানান পালাডিনো।
এদিকে, তুরস্ক গণমাধ্যম জানিয়েছে, সৌদি কনস্যুলেট ও এর আশেপাশের এলাকা থেকে সংগৃহীত সকল অডিও-ভিডিও রেকর্ড এবং বিভিন্ন স্থানের স্থিরচিত্রসহ যাবতীয় তথ্য-প্রমাণ সিআইএ প্রধানকে দিয়েছে তুর্কি গোয়েন্দা বিভাগ। এএফপি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!