Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

তৈরী পোশাকের ক্রেতা ওয়াল-মার্ট ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতে

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: December 5, 2012 | 6:06 PM

 ডেস্ক: তৈরী পোশাকের ক্রেতা ওয়াল-মার্ট ভারতে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এক্ষেত্রে ২০১০ সালে তারা বেছে নেয় একটি পরামর্শক প্রতিষ্ঠানকে। ফলে তাদের নিজস্ব কোন কর্মকর্তা দেয়ার দরকার হয়নি। তারা কোন লাভ নেয়নি। তবে সরকারকে ১৪ হাজার ডলার রাজস্ব দিয়েছে। ভারতের রেজিস্টার অব কোম্পানিজের ফাইল ঘেঁটে এসব তথ্য বেরিয়ে এসেছে। সরকার বিশ্ববাজারের জন্য সেখানে সরাসরি বিদেশী বিনিয়োগ অনুমোদন দেয়ার আগে কিভাবে ওয়াল-মার্ট সেখানে বিনিয়োগ করেছে তা নিয়ে যখন তদন্ত চলছে তখনই গতকাল এ নিয়ে ভারতের লোকসভায় তুমুল বিতর্ক হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে সরাসরি বিদেশী বিনিয়োগের অনুমতি সরকার দেয়ার আগেই ওয়াল-মার্ট কিভাবে অর্থ বিনিয়োগ করেছে, তাতে আইন লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়মের পর্যবেক্ষকরা তদন্ত করছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ওয়াল-মার্ট ভারতে নিজে সরাসরি যুক্ত না হয়ে সিডার সাপোর্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করে। এরপর ওই প্রতিষ্ঠানটি ভারতীয় রিটেইল হোল্ডিং লিমিটেড নাম ধারণ করে। তবে এক্ষেত্রে স্থানীয় আইন মেনেই ওয়াল-মার্ট বিনিয়োগ করেছে বলে তাদের দাবি। তারা বলেছে, এক্ষেত্রে সব নিয়মকানুন মানা হয়েছে। তারা আরও বলেছে, ভারতের কেন্দ্রীয় সরকার যে সব তথ্য ও ক্লিয়ারিফিকেশন চেয়েছিল তার সবই ওয়াল-মার্ট সরবরাহ করেছে। তবে বেশ কিছু আইনজীবী মনে করেন, ভারতের সুপারমার্কেটে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিষেধাজ্ঞা ছিল তা লঙ্ঘন করা হয়েছে এক্ষেত্রে। ওই  নিষেধাজ্ঞা এ বছরের সেপ্টেম্বরে তুলে নেয়া হয়। কিন্তু ওয়াল-মার্ট বিনিয়োগ করেছে ২০১০ সালে। ফলে তাদের বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল এ বিষয়ে লোকসভায় বিতর্কে সাবেক প্রধানমন্ত্রী দেবে গৌড়া বলেন, সবাই জানে ভারতে ব্যাপক লুটপাট চলছে। কিন্তু এসব অর্থ যাচ্ছে কোথায়? আমি সরাসরি বিদেশী বিনিয়োগের বিরোধী। লোকসভায় বিতর্ক শেষে সরাসরি বিদেশী বিনিয়োগকে অনুমোদন দেয়া হবে কিনা তার ওপর ভোট হওয়ার কথা রয়েছে।মানবজমিন
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV