ঐতিহ্যবাহী থ্যাংকস গিভিং ডে ২২ নভেম্বর : নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজে হালাল টার্কির অর্ডার নেয়া শুরু
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে আগামী ২২ নভেম্বর উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার টার্কি ভোজসহ নাচ গান আর উৎসব আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বাংলাদেশী কমিউনিটিতেও চলে নানা উৎসব আয়োজন। এটি যেন এখন বাঙালীদেরও উৎসবে পরিণত হয়েছে। এদিন ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবার। ইতোমধ্যে শুরু হয়ে গেছে জাঁকজমকের সাথে দিবসটি উদযাপনের নানা প্রস্তুতি।
থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠান দেয় বিশেষ ছাড়। এদিন হালাল লাইভ পোল্ট্রি কিংবা বাংলাদেশী গ্রোসারী থেকে হালাল টার্কি ক্রয় করে অনেকে বাসায় পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে থ্যাংকস গিভিং ডে উদযাপন করেন। অনেকে আবার রেষ্টুরেন্ট থেকে রান্না করা হালাল টার্কি বাসায় নিয়ে মেতে ওঠেন উৎসব আয়োজনে।
জানা গেছে, নিউইয়র্কে থ্যাংকস গিভিং ডে সামনে রেখে রান্না করা হালাল টার্কির অর্ডার নিচ্ছে বিভিন্ন রেষ্টুরেন্ট। এরমধ্যে নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ অন্যতম। খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ইতোমধ্যে তাদের এখানে থ্যাংকস গিভিং ডে স্পেশাল রান্না করা হালাল টার্কির অর্ডার নেয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রান্না করা টার্কির অর্ডার নেয়া হচ্ছে বলে জানান তিনি। খলিল বিরিয়ানী হাউজে রান্না করা বড় সাইজের টার্কি ১২০ ডলার, মাঝারি সাইজের টার্কি ১০০ ডলার এবং ছোট সাইজের টার্কি ৮০ ডলারে অর্ডার নেয়া হচ্ছে। থ্যাংকস গিভিং ডে সামনে রেখে তাদের এ স্পেশাল আয়োজন। তিনি পরিবার পরিজন নিয়ে অথবা পার্টির জন্য খলিল বিরিয়ানীর রান্না করা সুস্বাদু হালাল টার্কির অর্ডার বুক করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে তার এখানে অর্ধশতাধিক অর্ডার বুকড হয়েছে বলেও জানান তিনি।

জানা তথ্য মতে, ধর্ম প্রচারে আসা পুণ্যার্থীদের আমেরিকা আবিষ্কারের প্রথম দিকে বহু বৈরীতায় পড়তে হয়। স্থানীয় লোকজন এক পর্যায়ে বসতী স্থাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ১৬২১ সালে ধর্ম প্রচারকরা প্রথমবারের মত স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংকসগিভিং ডে’র সুচনা করেন। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত রাষ্ট্রিয়ভাবে দিবসটি উদযাপিত হয়। কংগ্রেসের সুপারিশ অনুযায়ী প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থ্যাংকস গিভিং ডে কে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষনা প্রদান করেন। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময় দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায়। নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে হিসেবে ঘোষণা দেয়া হয়, যা আজো চালু রয়েছে ঐতিহ্যগতভাবে।
এদিকে, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টার্কি সহ হালাল খাবারের স্বাদ আস্বাদনের জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান। তিনি এবিষয়ে তার দু’টি শাখায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউ এবং ২০৬২ ম্যাকগ্রো এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক-১০৪৬২, ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি