দম্পতির লটারি ভাগ্য বটে!
ভাগ্যকে কর্মগুণে বশ মানানো যায় বটে। কিন্তু, লটারি ভাগ্যের বিষয়টা মোটেই সেরকম নয়। এখানে সবচেয়ে ভাগ্যবানরাও অভাগা বনে যান। এবার যা ঘটলো, তা সত্যিই বিস্ময়কর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পোর্টসমাউথ অঞ্চলের এক দম্পতি গত মাসে ৩ বার লটারিতে পুরস্কার জিতেছেন। ১ মাসে কোন দম্পতির তিনবার লটারি জেতার ঘটনা বিরল। ‘ভার্জিনিয়া লটারি’ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালভিন ও জ্যাটেরা স্পেন্সার দম্পতি গত সপ্তাহে হান্ড্রেড মিলিয়ন ক্যাশ এক্সট্রাভ্যাগেনজা নামে একটি খেলায় নগদ ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার অর্থ পুরস্কার জিতেছেন। স্পেন্সার দম্পতি গত ১২ই মার্চ পাওয়ারবল ড্র অনুষ্ঠানে নগদ ১০ লাখ ডলার জিতেছিলেন। সেই থেকেই শুরু। তারপর আরও দু’বার লটারিতে তাদের কপাল খুলেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গত ২৬শে মার্চ ওই দম্পতি ভার্জিনিয়া লটারি’জ পিক ৪ খেলায় ৫০ হাজার ডলারের পুরস্কার জিতে নেন। এর পরদিনই ক্যালভিন হান্ড্রেড মিলিয়ন ক্যাশ এক্সট্রাভ্যাগনজার টিকিটটি কেনেন এবং যথারীতি ওই দম্পতি ১০ লাখ ডলার পুরস্কার জেতেন। এখানেই শেষ নয়। শেষ পুরস্কারটি জেতার পর ক্যালভিন আরও লটারি জেতার আশার কথা জানান। একেই বোধ হয় বলে লটারি ভাগ্য! মানবজমিন
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি