দলীয় বাছাই পর্বের নির্বাচনে হেরে গেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সংখ্যাগরিষ্ট দলের নেতা এরিখ কেন্টর
ইব্রাহীম চৌধুরী : দলীয় বাছাই পর্বের নির্বাচনে হেরে গেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সংখ্যাগরিষ্ট দলের নেতা এরিখ কেন্টর। রিপাবলিকান দলের বাছাই পর্বের নির্বাচনে ভারজিনিয়া অঙ্গরাজ্যের এ আসনে রীতিমত চমক দেখিয়েছেন কলেজ অধ্যাপক ডেভিড ব্রাট। গত মঙ্গলবার দলের বাছাই পর্বের এ নির্বাচন অনুষ্টিত হয়।সাতবারের নির্বাচিত কংগ্রেসম্যান এরিখ কেন্টরকে রিপাবলিকান দলের তারকা রাজনীতিবিদ বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত কংগ্রেসের সংখ্যাগরিষ্ট দলের নেতা দলীয় বাছাই পর্বের নির্বাচনে হেরে গেলেন। অতী রক্ষনশীলদের প্রার্থী হিসাবে অধ্যাপক ডেভিড ব্রাটের বিজয় রিপাবলিকান দলকে রীতিমত কাঁপিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভেঙ্গে পড়া অভিবাসন আইনের সংস্কার নিয়ে কংগ্রেসম্যান এরিখ কেন্টর কিছুটা নমনীয় ছিলেন।ডেমোক্রেটদের সাথে সমঝোতা করে অভিবাসন সংস্কার আইন প্রণয়নে তাঁর উদ্যোগে আশাবাদ দেখা দিয়েছিল। বাছাই পর্বের নির্বাচনে এ বিষয়টিই কাল হয়েছে এরিখ কেন্টরের জন্য। যথেষ্ঠ রক্ষনশীল নয় এবং এমনেস্টিকে সমর্থন করছেন-এমন প্রচারনা চলে তাঁর বিরূদ্ধে। বিশাল বাজেটের পাল্টা প্রচারনা করেও রক্ষনশীল ভোটারদের মন গলানো যায়নি। এরিখ কেন্টরের পরাজয়ের মধ্য দিয়ে রিপাবলিকান দলের অবস্থান আগামী দিনগুলোতে আরো রক্ষনশীল হবে বলে রাজনৈতিক বিস্লেশকরা মনে করছেন।
কংগ্রেসের বর্তমান স্পীকার জন বয়েনার সহসাই অবসরে যাওয়ার গুঞ্জন চলছে কিছুদিন থেকে। এরিখ কেন্টরই পরবর্তি স্পিকার হচ্ছেন এমন ধারনা জোরালো ছিল। রিপাবলিকান দলের সফল নেতা হিসাবে সাম্প্রতিক সময়ে তিনি চষে বেড়িয়েছেন পুরো দেশ। রিপাবলিকান দলের নির্বাচনি তহবিল সংগ্রহ থেকে শুরু করে ওয়াশিংটনের নানা রাজনৈতিক নাটকীয়তায় এরিখ কেন্টর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। তাঁর অপ্রত্যাশীত পরাজয় রিপাবলিকান প্রাতিষ্টানিকতাকে বড় ধরনের ঝাঁকি দিয়েছে। দলীয় বাছাই পর্বে বিজয়ের পর ডেভিড ব্রাট বলেছেন, রিপাবলিকান দলের রক্ষনশীল ধারনাকেই সামনের দিনগুলোতে জোরালো করে তুলে দরতে হবে। এরিখ কেন্টরের উদারনৈতিক রিপাবলিকান অবস্থান জনগন প্রত্যাখ্যান করেছে বলে তিনি মনে করেন। কংগ্রেসে দলীয় নেতা বাছাইপর্বে হেরে যাওয়ার পর রিপাবলিকানদের নতুন হিসাব নিকাশ করতে হবে বলে রক্ষনশীল মার্কিন মিডিয়াতে মন্তব্য করা হচ্ছে। নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান প্যাট্রিক ম্যাকহ্যানরি বলেছেন, এরিখ কেন্টরের পরাজয়ে আমি রীতিমত হতবাক হয়ে পড়েছি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!