দশে পা দিল জিমেইল
আজ ১০ বছরে পা দিচ্ছে ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় ই-মেইলসেবা জিমেইল। গুগলের এ সেবাটি ২০০৪ সালের ১ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হয়। ই-মেইল আদান-প্রদানের নানা ধরনের সুযোগ দিয়ে আজ জনপ্রিয়তার তালিকায় শীর্ষে জিমেইল। চালু হওয়ার তিন বছর পর ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয় জিমেইল। পরবর্তী সময়ে ২০০৯ সালে জিমেইলের (www.gmail.com) পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়। শুরুর দিকে জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে আগে জিমেইল ব্যবহার করছেন এমন ব্যবহারকারীর কাছ থেকে বিশেষ আমন্ত্রণের প্রয়োজন হতো।
বর্তমানে প্রায় ৪৫ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে জিমেইলের। শুরুতেই ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে এক গিগাবাইট জায়গা ব্যবহারের সুযোগ দিয়ে চমক তৈরি করে জিমেইল কর্তৃপক্ষ। পরবর্তীতে এ জায়গা দুই ও চার গিগাবাইট করা হয়। বর্তমানে বিনামূল্যে ১৫ গিগাবাইট জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। গুগলের অন্যান্য সেবার ক্ষেত্রে এ জায়গা নির্দিষ্ট থাকলেও বর্তমানে অন্যান্য সেবাসহ যেকোনো সেবাতেই ইচ্ছেমতো ১৫ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন। এ জায়গা নিয়মিতভাবেই বেড়েই চলছে। চাইলে যে কেউ ২৫ গিগাবাইট থেকে ১৬ টেরাবাইট পর্যন্ত জায়গা কিনেও ব্যবহার করতে পারেন জিমেইলে। যেকোনো ওয়েবসাইটের নিজস্ব ডোমেইনের আওতায় বিনা মূল্যে বেশ কয়েকটি ই-মেইল ব্যবহারেরও সুযোগ দিচ্ছে জিমেইল। —জিমেইল ব্লগ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি