Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

দাঁত ও মাথাব্যথার সম্পর্ক

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: May 3, 2014 | 11:58 AM

অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী
কথায় বলে যার মাথা আছে তার ব্যথাও আছে। অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে মাথার ব্যথা অন্যান্য কারণে হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশিরভাগ মাথা ব্যথার কারণ শুধু মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ নাক, কান, গলা অথবা মুখের ভিতরের বিশেষ কোনো রোগের কারণে মাথাব্যথা হতে পারে। মুখের ভিতরের যে সব কারণে মাথাব্যথা হতে পারে সেগুলো হলো- মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজও দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের প্রদাহজনিত রোগ পালপাইটিস, আক্কেল দাঁত বা উইজডম দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, মুখের ভিতরের বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার বিভিন্ন ধরনের মিছ এবং টিউমার। দাঁতের ও মুখের এ ধরনের রোগ বা অসুস্থতা অনেক সময় কানে বা গলার ব্যথার কারণ হতে পারে। 

তবে বিশেষ যে একটি রোগের কারণে মাথাব্যথা বেশি হয় সেটি হলো উইজডম দাঁত বা আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের কারণে। অর্থাৎ আক্কেল দাঁত তার সঠিক অবস্থানে না থেকে বাঁকা হয়ে কখনো পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে কখনোবা বাঁকা অবস্থানের কারণে উপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থায়ীভাবে প্রদাহ সৃষ্টি করে। আরও একটি বিশেষ কারণে মাথাব্যথা হতে পারে। সেটা হলো ট্রাইজিমিনাল নিউরেলজিয়া। যা স্নায়ুরোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এক্ষেত্রেও প্রচণ্ড মাথাব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের জন্য। তা ছাড়াও মাথাব্যথার আরও কিছু কারণ আছে যা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবস্থা দিয়ে থাকেন। 

এ প্রসঙ্গে একজন রোগীর কথা বলা প্রয়োজন। তার দীর্ঘদিন যাবৎ মাথাব্যথা নিয়ে বিখ্যাত বিশেষজ্ঞ সব ডাক্তারের ফাঁদে পরামর্শ নিয়েই চলছেন কিন্তু মাথাব্যথা কমার কোনো লক্ষণ দেখা যায় না। এমনকি এমআরআই এবং সিটিস্ক্যানও করা হয়েছে, কিছুতেই কমছে না। ব্যথার ওষুধ খেয়েও তিনি ইতোমধ্যে দেহের অনেক ক্ষতি করেছেন বিশেষত লিভারের সমস্যাও দেখা দিয়েছে। কোনোভাবেই যখন তার মাথাব্যথা কমছে না তখন প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের কাছে আসেন, কারণ সেই প্রতিবেশী ভদ্রলোক একই কারণে একজন ভুক্তভোগী। পরবর্তীতে তার দাঁতের ডাক্তার OPG এক্স-রের মাধ্যমে শনাক্ত করেন একটি আক্কেল দাঁতের অসমান অবস্থানকে। আক্কেল দাঁতের এই বাঁকা অবস্থানের কারণে পার্শ্ববর্তী দাঁতের উপর ক্রমাগত একটি চাপ সৃষ্টি, সেইসঙ্গে ওই স্থানে দীর্ঘদিনের ডেন্টাল ফ্লক জমা থাকার কারণে সৃষ্ট ডেন্টাল ক্যারিজজনিত পালপাইটিসই ছিল তার দীর্ঘদিনের মাথাব্যথার মূল কারণ। পরবর্তীতে তার সেই আক্কেল দাঁতের উৎপাটন ও ডেন্টাল ক্যারিজ আক্রান্ত দাঁতের রুট ক্যানেল চিকিৎসাই তাকে মাথাব্যথা থেকে মুক্ত করে। এমন অনেক ঘটনাই মানুষকে মাথাব্যথা থেকে রেহাই দিতে পেরেছে। তাই মাথাব্যথার কারণ বের করতে সম্পূর্ণ ইতিহাস জানা যেমন জরুরি, তেমনি মুখের ভিতরকার দাঁতের সুস্থতা ও সেইসঙ্গে মাড়ি ও পারিপার্শ্বিক স্বাভাবিক অবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।বাংলাদেশ প্রতিদিন

লেখক : বিভাগীয় প্রধান, ডেন্টিস্ট্রি বিভাগ বারডেম হাসপাতাল, ঢাকা।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ