Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দাবানলে জ্বলছে নিউ মেক্সিকো কলোরাডো : ৪৩ হাজার একর বনভূমি পুড়ে ছাই,শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত,শ শ মানুষ বাড়িছাড়া

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: June 14, 2012 | 9:33 AM

ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের কলোরাডো ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। স্মরণকালের অন্যতম বৃহত্ এই দাবানল নিয়ন্ত্রণে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনীর হাজার হাজার কর্মী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রায় ৬০ মাইল দূরে কলোরাডোর রাজধানী ডেনভার থেকেও গত মঙ্গলবার এর অগ্নিকুণ্ডলি ও ধোঁয়া দেখা যায়। এই পর্যন্ত আগুনে পুড়ে এক মহিলার মৃত্যু হয়েছে এবং ৪৩ হাজার একর বনভূমি পুড়ে গেছে। এমনকি পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। সোমবার লারিমের কাউন্টি শেরিফের অফিস জানায়, কলোরাডোয় দাবানলে একজনের মৃত্যু হয়েছে। একটি বাড়ির ভেতর তার অগ্নিদগ্ধ লাশ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। পরিবারের লোকজন জানিয়েছে, তার নাম লিন্ডা স্টেডম্যান (৬২) এবং একটি কেবিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।  কর্মকর্তারা জানান, এর আগে গত শনিবার দাবানল শুরু হওয়ার পর থেকে মহিলা নিখোঁজ রয়েছে বলে তার পরিবার জানায়। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, কলোরাডোর ভয়াবহ আগুনে ১১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। প্রায় ৬০০ দমকল কর্মী সেখানে কর্মরত রয়েছেন এবং আরো কয়েকশ’ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। এর বাইরে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষও পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। একই ধরনের পরিস্থিতি নিউ মেক্সিকোতেও। মার্কিন বনবিভাগ জানায়, সোমবার কানাডা থেকে ৪টি ও আলাস্কা থেকে ১টি এয়ার ট্যাঙ্কার ডেকে পাঠানো হয়েছে এবং যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাজ্য গভর্নরদের প্রতি জরুরি সাজ-সরঞ্জাম ও অনুদান পাঠানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু এপির এক খবরে বলা হয়, নিউ মেক্সিকোর ফায়ার জোনের অবস্থা এতটাই খারাপ যে সেখানে কোন কিছুই পাঠানো যাচ্ছে না। একটি ওয়েব সাইটের খবরে বলা হয়, সেখানে প্রায় ৩৬ হাজার একর জমির বনভূমি পুড়ে গেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শত শত দমকল কর্মী। ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV