দাম্পত্য সুখের অজানা কথা
ভালোবাসেন অথচ ভালোবাসার কথা বলবেন না, তাই কি হয়? আর ভালোবাসার কথা যত বেশি বলবেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ তত বেশি হবে। গবেষকেরা তাই জোর দিয়ে বলছেন, বেশি করে ভালোবাসি বলতে।
সম্প্রতি ওয়ানপোল ডটকম নামের একটি জরিপকারী সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, সুখী দাম্পত্য জীবনের গোপন কথা বলতে অধিকাংশ দম্পতিই বেশি করে ভালোবাসার কথা বলার পক্ষে রায় দিয়েছেন।
দেখা গেছে, চুমু ও সঙ্গীকে সপ্তাহে ১০বার ‘আই লাভ ইউ’ বলাটাই সুখী দাম্পত্য জীবনের গোপন সূত্র। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।
ওয়ানপোলের জরিপের ফলাফল অনুযায়ী, ৯২ শতাংশ মার্কিনি সুখী দাম্পত্য জীবন হিসেবে মাসে তিনবার অভিসারে যাওয়া, তিনটি চমক দেওয়া রোমান্টিক উপহার ও ১০টি অন্তরঙ্গ আলাপনকে বোঝান। এই নিয়ম মেনে চললে সুখী সম্পর্ক রাখা যায় বলে মনে করা হয়।
এই জরিপে অংশগ্রহণকারীরা রায় দিয়েছেন, মাসে অন্তত তিনবার মত-পার্থক্য বা বিতর্ক হতে পারে, যা সম্পর্কের গভীরতা আরও দৃঢ় করতে সাহায্য করে; তবে এ জন্য পরবর্তী সময়ে দুজন দুজনার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং নিজের ভুল স্বীকার করতে হবে।
জরিপে আরও উঠে এসেছে যে সুখী দাম্পত্য জীবনের জন্য সপ্তাহে তিন দিন অঙ্গরঙ্গ সম্পর্কের পাশাপাশি মাসে ছয়বার রাতে একসঙ্গে টিভি দেখা গোনার মধ্যে পড়ে।
ওয়ানপোলের গবেষকেরা বলছেন, বিয়ে করতে হলে অনেক দায়িত্ব নিতে হবে এবং সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে জোর প্রচেষ্টা থাকতে হবে। যদি দুজন মানুষ বিয়ের জন্য প্রস্তুত না থাকেন এবং জীবনের ঝক্কি-ঝামেলা পোহানোর জন্য একসঙ্গে চলার জন্য প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, তবে সংসারসমুদ্রে হাবুডুবু খেতে হবে।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








