দারুল কেরাত মজিদিয়া ফুলতলী নিউজার্সী কেন্দ্রের পুরস্কার বিতরন অনুষ্ঠান
বাপ্স নিউজ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ইসলামী সামার ক্লাস হিসেবে ব্যতিক্রমধর্মী সহী শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান দারুল কেরাত মজিদিয়া ফুলতলী কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নিউজার্সী ও প্যাটারসন শহরের ধর্মপ্রান মুচলমান ও ছাত্র ছাত্রির অভিবাবকদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই আগষ্ট রবিবার প্যাটারসনের ইউনিয়ন এভিনিউন্থ মসজিদ আল ফেরদৌস, প্যাটারসন ইসলামিক মিশন অব নিউজার্সী কর্তৃক পরিচালিত দ্বাদশতম বারেরমত অনুষ্ঠিত সমাপনী অনুষ্টানে সভাপতিত্ব করেন

মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর, ক্বারি মাওলানা মনিরুল ইসলাম, ক্বারি হাফেজ সৈয়দ খুবায়ের আলী, ক্বারি মাওলানা ইমরান আহমদ, ক্বারি শাহেদ আহমদ, ক্বারি হাফেয আলাউদ্দীন, ক্বারি মাওলানা আব্দুর রঊফ, ক্বারি মাওলানা বুরহান উদ্দীন, ক্বারি সিরাজ উদ্দিন, ক্বারি এহসানুর রশীদ, ক্বারি রেদওয়ানুল ইসলাম, ক্বারি আব্দুর রউপ, ক্বারি জুনেদ আহমদ, ক্বারি আব্দুস সামাদ। এবারে যাদের সৌজন্যে পুরস্কার দেওয়া হলো তাঁরা হলেন মামুন মিয়া, সেলিম জাকিরুল ইসলাম, হোসেন আহমদ, শাহীন কুরুরী, আব্দুস সালাম, শাহীন খালিক, উমর কুরুরী, আব্দুল কাদির, আব্দুল জলিল, ফয়সাল আহমদ, ফারুক সিদ্দিকী, জসিম উদ্দিন রুবেল।

দারুল কেরাত মজিদিয়া ফুলতলী নিউজার্সী কেন্দ্রের প্রধান ক্কারী ও মসজিদের ইমাম মাওলানা শরীফ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কন্দ্রের নাজিম আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী।এবছর ছুরার জামাতে তিন গ্রুপ ও জামাতে আওয়াল থেকে জামাতে ছাদিস পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধিকারী ও প্রতিটি ক্লাসে কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া দারুল কেরাত অধ্যয়নকারী প্রতিটি ছাত্রকে একটি করে বিশেষ পুরস্কার দেয়া হয়। ক্লাসের পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাঁরা হলেন যথাক্রমে জামাতে ছাদিছঃ হোমায়রা উদ্দিন, জুবায়ের উদ্দিন। জামাতে খামিছঃ রায়হান সুফিয়ান, জুবায়ের হান্নান। জামাতে রাবেঃ ছাদিকুল ইসলাম, মোঃ জাকারিয়া, আমিনুর রউপ। জামাতে ছালিছঃ সাদিকুর রহমান, ফেরদৌসী উদ্দিন, রাজিয়া সুফিয়ান। জামাতে ছানিঃ আব্দুল্লাহ আল সালমান, নাদিয়া সুফিয়ান, সুরাইয়া উদ্দিন। জামাতে আওয়ালঃ সাদিকুর রহমান, আনহার উদ্দিন, জোনায়েদ উদ্দিন। কেন্দ্রের নাজিম সৈয়দ জুবায়ের আলী তাঁর সমাপনী বক্ত্যব্যে বিগত ১২ বছর ধরে যারা বিভিন্ন ভাবে এ প্রতিষ্ঠানে সাহায্য করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং ভবিষ্যতেও সকলের সাহায্য সহযোগীতা কামনা করেন। সর্বশেষে মিলাদ মাহফিল ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে ও দারুল কেরাতের প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলী (রঃ) এর দরজাত বুলন্দ কামনা করে মোনাজাত করেন মাওলানা শরীফ উদ্দিন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








