দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উদ্বোধন, ক্লাস শুরু ১৬ ফ্রেব্রুয়ারী (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসার উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারী মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে ব্রঙ্কসের ১৮১৬ ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে দোয়া মাহফিল ও ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। দারুস সুন্নাহ নিউইয়র্ক’র প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল হাফিজ মিনহাজুর রহমান চৌধুরী ও পরিচালক মাওলানা বোরহান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক হাফিজ পারভেজ সিদ্দিক। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে বিলালের ইমাম ও খতিব মাওলানা মঈনুল ইসলাম, দারুল হিকমাহ নিউইয়র্ক’র প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ, সোনাকান্দা দরবার শরীফের মাওলানা শরফুদ্দীন আহমদ হাসান, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুস সাদিক, দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র প্রেসিডেন্ট মো: সামাদ মিয়া জাকারিয়া, সাফওয়ান চৌধুরী, সুয়েব আহমদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, মোঃ রেহানুজ্জামান,
ঝুমন হোসাইন, ওয়ালিউর রহমান, মোঃ এ বদরুল, মাহমুদ চৌধুরী প্রমুখ।
কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জানান হয়, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসায় ফুল টাইম হিফজুল কুরআন, মাদ্রাসা এবং হোম স্কুলিং কোর্স রয়েছে।
আগামী ১৬ ফ্রেব্রুয়ারী থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। মাদ্রাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৯১৭-৬৫৩-১৬৮৮, ৩৪৭-২৮০-৬০৮৩, ৮৬২-২৮২-৮২৬৮) অনুরোধ জানান হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল