দাস প্রথার বিলোপবিরোধী কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে ভার্জিনিয়ায় উত্তেজনা, জরুরি অবস্থা জারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শারলটেসভাইল শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বড় ধরনের মিছিলকে কেন্দ্র সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই জরুরি অবস্থা জারি করা হয়।
পুলিশ বিভাগ জানিয়েছে, জরুরি অবস্থা জারি করার ফলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত বাহিনী চাইতে পারবে।
দাস প্রথার বিলোপবিরোধী কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ইউনাইট দ্য রাইট ব্যানারে এই মিছিল আয়োজন করছে। এই মিছিলের বিপক্ষে পাল্টা কর্মসূচি পালনেও শহরে বিক্ষোভকারীরা জড়ো হন।
এর আগে ভাস্কর্য সরানোর বিরোধিরা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। মশাল হাতে শত শত শ্বেতাঙ্গ এই মিছিলে শ্লোগান দেন ‘ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না’ এবং ‘শ্বেতাঙ্গদের জীবনের মূল্য আছে।’
এই মিছিলের সময় বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শহরের মেয়র শ্বেতাঙ্গ জাতীয়বাদীদের এই মিছিলকে ‘বর্ণবাদী’ বলে বর্ণনা করে এর নিন্দা করেছেন। সূত্র: বিবিসি এবং বাংলাট্রিবিউন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes