Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

দীর্ঘজীবী হওয়ার মূলমন্ত্র

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: August 26, 2013 | 11:17 AM

বন্ধুত্বঅনলাইন ডেস্ক : দীর্ঘজীবী হতে চান? প্রাণ খুলে মানুষের সেবায় আত্মনিয়োগ করুন। এতে আপনার আয়ু বেড়ে যাবে। যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। টাইম অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের গবেষকদের ভাষ্য, যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্তকে খাদ্য দেন, পীড়িতের সেবায় সময় দেন, তাঁরা মানসিক ও শারীরিকভাবে উপকৃত হন। আত্মকেন্দ্রিক স্বভাবের বদলে পরোপকার মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে।
গবেষকেরা দাবি করেন, যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তাঁদের কম বয়সে মৃত্যুহার স্বেচ্ছাসেবকের কাজ না করা ব্যক্তিদের তুলনায় ২২ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
বিএমসি পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত পর্যালোচনায় গবেষকেরা ৪০টি গবেষণার তথ্য-উপাত্ত ঘেঁটে পরোপকারের সুফল সম্পর্কে জানিয়েছেন। তাঁরা বলেন, পরোপকার মানুষকে বিষণ্নতা থেকে মুক্তি দিয়ে জীবনের ভালো দিকগুলো সম্পর্কে সচেতন হতে সহায়তা করে।
গবেষক সুজান রিচার্ডস এ প্রসঙ্গে বলেন, স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে মানসিকের পাশাপাশি শারীরিক উন্নতির বিষয়টিও লক্ষণীয়।
গবেষকেরা জানান, মানুষের উপকার করে যেতে পারলেই কেবল এই সুফল পাওয়া সম্ভব। প্রতিনিয়ত অন্যের উপকারের কথা ভেবে কাজ করে যেতে পারলে মানসিক শান্তির পাশাপাশি সামাজিকতা ও বন্ধুত্ব বাড়ে, যাতে একাকিত্ব থেকে মুক্তি মেলে। গবেষকেরা জানান, এ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। এতে মানুষের আয়ু বৃদ্ধির সঙ্গে পরোপকারের সম্পর্ক বিস্তারিত জানা যাবে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV