দীর্ঘ প্রায় তিন বছর মৃত্যুর সাথে লড়ে খুলনা সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক মাহফুজের ইন্তেকাল, রোববার জানাজা-দাফন নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দীর্ঘ প্রায় তিন বছর মৃত্যুর সাথে লড়ে অবশেষে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন কমিউনিটির পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও খুলনা সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক ইবনে মাহফুজুর রহমান মাহফুজ (৫০)। ২৬ অক্টোবর শুক্রবার রাত ১০টায় তিনি ফ্লাশিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্ন ইলাইহে রাজেউন)। ব্রেন হেমারেজের শিকার হয়ে গুরুতর অসুস্থ্য হন মাহফুজ। সেই থেকে অচেতন অবস্থায় হাসপাতালের বেডেই কাটে তার জীবন। মাহফুজের মরদেহ শনিবার ভোর রাতে হাসপাতাল থেকে নিয়ে রিজউডস্থ ফিউনারেল হোমে রাখা হয়।


মেরিল্যান্ডে বসবাসকারী তার ছোট ভাই ইবনে ফারুক মাসুদুর রহমান মৃত্যুর সংবাদ পাওয়ার পর নিউইয়র্কে এসে পৌঁছেছেন। আগামীকাল ২৮ অক্টোবর রোববার বাদ যোহর জ্যামাইকার দারুল উলুমে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুম মাহফুজুর রহমানের মরদেহ নিউইয়র্কের ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন করা হবে।
জানা যায়, ২০১৫ সালের ২২ নভেম্বর নিউইয়র্কের বাসায় ব্রেন হেমারেজের শিকারের পর পরই মাহফুজকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর পরবর্তীতে তাকে ম্যানহাটান এর প্রেস বাইটেরিয়ান হসপিটালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে ফ্লাশিং হাসপাতাল এবং সেখান থেকে ফ্লাশিং-এর একটি রিহাব সেন্টারে ভর্তি করা হয়। সর্বশেষ ফ্লাশিং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্রেন হেমারেজের পর থেকেই তিনি সঙ্গাহীন অবস্থান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, মিষ্টভাষী ব্যক্তিত্ব খুলনা’র সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান গুরুতর অসুস্থ হওয়ার পর ইতিমধ্যে তার সংসারে ঘটে যায় অনেক বিয়গান্তক ঘটনা। নানা কারণে গত বছর তার স্ত্রী নাদিয়া আফরোজ সুমি (৩৯) নিউইয়র্কেই আতœহত্যা করেন। বাবার অসুস্থতা আর মায়ের আতœহত্যার পর তাদের একমাত্র পুত্র সামিন ফারুকি থাকেন ব্রঙ্কসে চাচার কাছে।
গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পুনরায় ফ্লাশিং হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ তাকে দেখতে হাসপাতালে যান। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!