Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় যুবলীগ নেতা আইয়ুব আলী খুন

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 18, 2018 | 3:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিজ দোকানে বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি আইয়ুব আলী (৬১)। ১৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ লডারডেল সিটিতে ১৬৯১ সাউথ স্টেট রোডে অবস্থিত আন্ট মলি’জ ফুড স্টোরে এক দুর্বৃত্ত তার মাথায় তাক করে গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির সময় আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরদিকে, অকুস্থল পরিদর্শন শেষে ফ্লোরিডাস্থ ‘এসোসিয়েশন অব বাই ন্যাশনাল  চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এ সংবাদদাতাকে বলেছেন, ‘স্টোর থেকে কিছুই লুট হয়নি। তাই এটা ডাকাতির ঘটনা হতে পারে না। এটা হেইট ক্রাইম।’

আশপাশের সিসিটিভি পরীক্ষার পর ব্রাউয়ার্ড শেরিফ অফিস এলাকাবাসীর সহায়তা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারের জন্যে।

জানা গেছে, প্রতিদিনের মত আজও সকাল থেকে আইয়ুব আলী একাই কাজ করছিলেন এই স্টোরে। গুলির সময় সেখানে আর কেউ ছিলেন কিনা তা এখনও প্রকাশ করেনি তদন্ত কর্মকর্তারা। পুলিশের ডিটেকটিভ জেমস হাইয়েস গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিবর্ষণের সংবাদ পেয়েই লডারডেল লেইকস এবং টামারাক ফায়ার সার্ভিসের লোকজন অকুস্থল থেকে রক্তাক্ত আইয়ুব আলীকে নিকটস্থ ব্রাউয়ার্ড হেল্্থ মেডিকেল সেন্টারে নেয়। চিকিৎসকরা জানান যে, আইয়ুব আলী বেঁচে নেই।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানোপুর গ্রামের সন্তান আইয়ুব আলী ১৯৯৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ১০ বছর আগে এই স্টোর ক্রয় করেন এবং গত বছর পার্কল্যান্ড এলাকায় একটি বাড়ি ক্রয় করেছেন। ৩ কন্যা, এক পুত্র এবং স্ত্রী ফারহানাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন।

ভর দুপুরে গুলি করে আইয়ুব আলীকে হত্যার সংবাদে ক্ষুব্ধ গোটা কম্যুনিটি। ফ্লোরিডা আওয়ামী পরিবারে একদিকে ক্ষোভ, আরেকদিকে শোকের মাতম বইছে। সংবাদ পেয়ে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব, নাগরিক, ফ্লোরিডা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং আইয়ুব আলীর পরিবারের খোঁজ-খবর নেন। তারা মর্গ থেকে লাশ পাবার পরই স্থানীয় মসজিদে জানাযার পর দাফনের বিস্তারিত কর্মসূচি নেবেন বলে জানিয়েছেন। একইসাথে ব্যবসায়ী ও কম্যুনিটি নেতা আলহাজ্ব আমির আলী, আলী নূর মঞ্জু, আব্দুল ওয়াহিদ মাহফুজ, এবিএম মোস্তফা, আরিফুল হক টনি, টিটন মল্লিক, আতিকুর রহমান, কবির চৌধুরী তুহিন প্রমুখ এই বর্বরোচিত হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এনআরবি নিউজের কাছে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ‘শ্বেতাঙ্গ দুর্র্বৃত্ত আইয়ুব আলীর মাথা তাক করে গুলি করেছে। এথেকেই প্রতিয়মান হচ্ছে যে, ডাকাতির উদ্দেশ্যে নয়, তাকে হত্যার উদ্দেশেই দুর্বৃত্তটি এসেছিল। অর্থাৎ এটি হেইট ক্রাইম। তা হতে পারে জাতিগত বিদ্বেষ অথবা ধর্মীয় বিদ্বেষ। কারণ, স্টোরের ক্যাশ বাক্স রয়েছে অক্ষত।’

জানা গেছে, গত এক দশকে দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় ২৫ জনের অধিক বাংলাদেশী নিহত হয়েছেন। সবকটি হত্যাকান্ডের জন্যেই দুর্বৃত্তদের শাস্তি হয়েছে। তবে কর্মরত অবস্থায় নিহত হওয়া সত্বেও ভিকটিমের পরিবার/স্বজনেরা কোন ধরনের ক্ষতিপূরণ পায়নি। প্রবাসী বাংলাদেশীরা তহবিল সংগ্রহ করে লাশের দাফন অথবা বাংলাদেশে প্রেরণের দায়িত্ব সম্পাদন করেছেন। ভিকটিমের পরিবারকে নগদ অর্থ প্রদানের দৃষ্টান্তও রয়েছে কম্যুনিটিভিত্তিক সংগঠনগুলোর। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ