দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে – জাতিসংঘ মহাসচিব
ইউএসএ নিউজ অনলাইন.কম : জাতিসংঘের মানবিক ও জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বে দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিং-এর আয়োজন করে। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বান কী মুন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ভূয়সী প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিফিংয়ে তিনি তিনটি বিশেষ পরামর্শ দেন। (১) আমাদেরকে এমডিজির লক্ষ্য পূরন করতে হবে, (২) পোস্ট ২০১৫ উন্নয়ন এজেন্ডার রূপরেখা তৈরী করা এবং (৩) বিশ্বে জলবায়ূ পরিবর্তনের উপর একটি সর্বজনীন আইনি চুক্তি গ্রহন করা। তাছাড়া তিনি দূর্যোগ মোকাবেলায় প্রিভেন্টিভ ব্যবস্থার সুপারিশ করেন। যার ফলে মানুষের অস্থিরতা ও কস্ট অনেকাংশে কমে যাবে। ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, জলবায়ুজনিত ঝুকির কারনে বাংলাদেশের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচে। সেই সংগ্রামে জাতিসংঘ কর্তৃপক্ষের স্বীকৃতি তাদের অনুপ্রেরনা হয়ে থাকবে। যে কোন দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের তাৎক্ষনিকভাবে ঝাপিয়ে পড়ার বিষয়টি তিনি তুলে ধরেন।
জাতিসংঘের প্রধান বলেন, জনসংখ্যার ঘনত্বের বিচারে বাংলাদেশ পৃথিবীর সবচে’ জনাধিক্যের দেশ। গত ২০ বছরে দেশটির ১শ’৩৫ মিলিয়ন লোক প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়েছে। তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ভূয়শী প্রশংসা করে বলেন, দেশটির গ্রামীণ পর্যায়ে সরকারী উদ্যোগে ৬২ হাজার স্বেচ্ছাসেবী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং যে কোন দুর্যোগের পর দ্রুত সাড়া দিতে ২৫ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা সত্যিই দুর্যোগ প্রবন বিশ্বের অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় হতে পারে।
জাতিসংঘ মহাসচিবের এই মূল্যায়নে তাঁকে ধন্যবাদ জানান ব্রিফিংকালে সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন। প্রসঙ্গক্রমে ড.এ.কে আব্দুল মোমেন সভায় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে কোন মানবিক সঙ্কট নেই। সরকার যে কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনার বিরুদ্ধে অসম্ভব দ্রুততায় পরিস্থিতি মোকাবেলায় ঝাপিয়ে পড়ে। মহাসচিব ড.এ.কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সাম্প্রতিক আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ড ও রানা প্লাজা ধ্বসের পর সরকারের ভুমিকা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষনিক মনিটরিংয়ের বিষয়টি তুলে ধরে বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় বিশ্বের দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল