Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দুর্লভ কিছু ফুল

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: August 24, 2014 | 1:50 AM

অনলাইন ডেস্ক :
বিশ্বে এখন কোনো রকমে টিকে আছে অসাধারণ কিছু ফুল, পাখি, প্রাণী। এক কথায় তারা এখন দুর্লভ। তবে তাদের অনুসন্ধান করে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। এমন কিছু বিরল প্রজাতির সব ফুলের নাম ও বর্ণনা সংক্ষেপে দেয়া হলো যা দুর্লভ।

আমরফোফালুস টিটানুম
বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল বলা হয় এটিকে। সবচেয়ে দুর্লভ এবং সুন্দর এই ফুলটি পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। এর উচ্চতা প্রায় তিন মিটার। অবশ্য এর আয়ু মাত্র এক সপ্তাহ। তার পরেই ফুলটি মরে যায়। আর এক একটি ফুলের দেখা পেতে অপেক্ষা করতে হয় সাত-আট বছর। তবে সুন্দর হলেও ফুলটির গন্ধ কিন্তু বিকট।

স্ট্রঙ্গিলোডোন ম্যাক্রোবোট্রিস
এটি আসলে হালকা সবুজ রঙের একটি লতা৷ এর ফুলগুলো ফিরোজা রঙের৷ তবে এই ফুলগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোর রং প্রতিদিন পরিবর্তন হয়৷ অর্থাৎ হালকা থেকে গাঢ় হতে থাকে৷ ফিলিপিন্সে পাওয়া যায় দুর্লভ এই ফুল ৷ 

কসমস অ্যাট্রোস্যাঙ্গুয়িনিউস
এই ফুলটি পাওয়া যায় মেক্সিকোতে৷ প্রায় ১০০ বছর আগে এটি বিলুপ্ত হয়েছিল৷ তখন, অর্থাৎ ১৯০২ সালে এর ক্লোন করা হয়৷ গ্রীষ্মকালে এই ফুল ফোটে৷ এর সুন্দর ঘ্রাণের জন্য একে ‘চকলেট কসমস’ নামেও ডাকা হয়৷

হিবিসকাস কোকিও
এই ফুলটি কেবল হাওয়াই দ্বীপপুঞ্জে পাওয়া যায়৷ ১৯৫০ সালে এই ফুলটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল৷ এর ২০ বছর পর হঠাৎ কোকিও-র একটি গাছের সন্ধান পাওয়া যায়৷ এর একটি ডাল বেঁচে ছিল, যেখান থেকে পরে কলম বরে ২৩টি চারা গাছ উৎপন্ন করা হয় ৷

এপিফিলুম অক্সিপেটালুম
বাংলাদেশে এই ফুলটি ‘নাইট কুইন’ বা রাতের রানী নামে পরিচিত৷ তবে শ্রীলঙ্কার জঙ্গলে এটা প্রচুর পাওয়া যায়৷ এই ফুলটি কেবল রাতের বেলায় ফোটে বলে এর নাম রাখা হয়েছে রাতের রানী৷ রাত পেরোলেই ফুলটি আর তাজা থাকে না ৷

ডেনড্রোফিলিয়াক্স লিনডেনি
কিউবা আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাওয়া যায় এই ফুল৷ সাধারণত বন-জঙ্গলেই বেশি ফোটে এগুলো৷ ২০ বছর আগে একে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ৷ 

সেইপ্রিপেডিয়াম কালকাল্স
এটি একটি জঙ্গলি অর্কিড৷ আগে ইউরোপে এই ফুল প্রায় সব জায়গায় দেখা যেত৷ কিন্তু এখন কেবল ব্রিটেনে এই ফুলের দেখা মেলে৷ এই ফুল এখন এতই দুর্লভ যে একটি স্টিকের দাম প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার ৷ ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV