দূষণে সারা বিশ্বে ‘প্রথম’ বাংলাদেশ : বিশ্ব বায়ুর মান শীর্ষক প্রতিবেদন
Air pollution at Gabtoli Aminbazar
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশ । অন্যদিকে, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বায়ুর মান সবচেয়ে স্বাস্থ্যকর। বিশ্বব্যাপী দূষণের কারণে বেড়েই চলেছে বায়ু মণ্ডলের উষ্ণতা। বায়ু দূষণের কারণে হ্রাস পাচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। দূষণের কারণে পরিবেশবাদীরা উন্নত বিশ্বকে দায়ী করলেও এবার তার দায় পড়েছে বাংলাদেশের ওপর।
গতকাল বুধবার ‘২০১৮ সালে বিশ্ব বায়ুর মান’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে ‘জনসংখ্যায় ভারাক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দূষিত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।’ গত একবছরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বায়ু দূষণের মাত্রা নিয়ে গ্রীনপিস এবং এয়ারভিজ্যুয়াল এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশ বাংলাদেশ এবং রাজধানী ঢাকা দূষিত শহরগুলোর মধ্যে দ্বিতীয়তম বলে উল্লেখ করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গুরুগ্রাম শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এই ক্যাটাগরিতে ঢাকার অবস্থান ১৭তম।
সেখানে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশটি দীর্ঘদিন ধরেই বায়ু দূষণের সঙ্গে লড়াই করে চলছে। রাজধানী ঢাকা বিশ্বসূচকে সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। সেখানকার ইটভাটা ও গাড়ির কালো ধোঁয়া এবং তাতে উচ্চমাত্রার সালফার থাকাকে বায়ু দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের পাঁচটির মধ্যে চারটির অবস্থানই দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও বাহরাইন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বায়ুর মান সবচেয়ে স্বাস্থ্যকর ।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








