দেবযানির বিরুদ্ধে অভিযোগ গঠন করবে সিবিআই
বহুল আলোচিত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের বিরুদ্ধে আদর্শ হাউজিং দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করতে পারে সেদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গতকাল এ খবর দিয়েছে অনলাইন রেডিফ। এতে বলা হয়, মিথ্যা এফিডেভিটের মাধ্যমে ওই প্রকল্পে দেবযানি ও তার পিতা উত্তম খোবরাগাড়ে ফ্লাট নিয়েছেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে সিবিআই। তাতে দেখা গেছে, মিথ্যা ঘোষণা ও তার নামে সরকারি কোটায় ফ্লাট থাকার কথা গোপন করে ওই ফ্লাটটি পেয়েছেন তারা। তার পিতা উত্তম খোবরাগাড়ে মহারাষ্ট্রের একজন প্রশাসনিক কর্মকর্তা। তিনি মহারাষ্ট্র হাউজিং ও এরিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তদন্তের অংশ হিসেবে সিআইবি এ প্রকল্পে অবৈধভাবে সুবিধা আদায়কারীদের সনাক্ত করছে। এ প্রকল্পে বেনামে কে কে ফ্লাট কিনেছে তাও তারা খতিয়ে দেখছে। দেবযানি খোবরাগাড়ে নিউ ইয়র্কে ভারতীয় সাবেক ডেপুটি কনসাল জেনারেল। গত ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ ভিসা নীতি লংঘন করে পরিচারিকা নিয়োগের কারণে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। তারপর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তারপর থেকে তিনি ভারতেই দায়িত্ব পালন করছেন।মানবজমিন
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি