দ্য অপ্টিমিস্টের ভলুন্টিয়ার হলেন প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী
নিউইয়র্ক:বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, জনপ্রিয় টক শো হোস্ট এবং দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী মানব সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপ্টিমিস্টের একজন সম্মানিত ভলুন্টিয়ার হলেন। বুধবার নিউইয়র্কের এস্টরিয়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি বেশ কিছুকাল এই সংগঠনটির সকল মহতি কাজকর্ম গভীর মনোযোগ দিয়ে অনুসরন করে আসছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছিন্নমূল শিশুদের প্রাথমিক পর্যায় থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনো সহ সকল দায়ভার বহন করে যে অসাধারণ কাজ করছে তার আরও ব্যাপক প্রচার এবং প্রসারের ব্যাপারে ভুমিকা রাখতেও আমি আন্তরিকভাবে আগ্রহী। মতিউর রহমান চৌধুরী বলেন, অনেকেই হয়তো জানেননা যে সাভারের রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শিশুদের ৮০ জনের পড়াশুনো সহ দেখভালের সকল খরচ বহন করছে দ্যা অপ্টিমিস্টস। অথচ বিজিএমইএ নিয়েছে শুধু ২৫ জনে দায়িত্ব!
জনাব মতিউর রহমান চৌধুরী দ্য অপ্টিমিস্টের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় জাতীয় পর্যায়ে বড় আকারের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দ্য অপ্টিমিস্টের বোর্ড অব ডিরেক্টরস এর বর্তমান প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিকে স্বাগত জানান সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধান সমন্বয়কারী মোহাম্মদ চৌধুরী রানা। শুরুতে দ্য অপ্টিমিস্ট এর প্রতিষ্ঠা এবং প্রাসঙ্গিক বিষয়াদি সম্বন্ধে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ শাম্মু। আসছে ১৯ অক্টোবর উডসাইডের কুইন্স প্যালাসে অনুষ্ঠিতব্য বার্ষিক ফান্ড রাইজিং ডিনারে সবাইকে যোগদানের সাদর আমন্ত্রন জানান ইভেন্টের আহবায়ক মাহবুবে খুদা রুমী। এখানে বিশেষ ভাবে উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের ১৮টি জেলায় ৭৫০ জন দরিদ্র ছেলেমেয়ের পড়াশুনো, চিকিৎসা, পোশাক আশাক সহ সারা বছরের যাবতীয় ব্যয়ভার বহন করছে দ্য অপ্টিমিস্টের বিভিন্ন শাখা।
দ্য অপ্টিমিস্টের বর্তমান সম্পাদক জুয়েল চৌধুরী অনুষ্ঠান উপস্থাপনা করেন এবং অতিথিদের পরিচয় করিয়ে দেন। অতিথিদের ভেতর বাংলা পত্রিকা সম্পাদক এবং নতুন চালু হওয়া টাইম টিভির প্রধান আবু তাহের বক্তব্য রাখতে গিয়ে তার মিডিয়ার মাধ্যমে নিখরচায় এই মহতি কাজের সকল প্রচারনার আশ্বাস দেন। এর আগে সম্পাদক মতিউর রহমান চৌধুরীও দ্য অপ্টিমিস্টের প্রচারনায় তাঁর দৈনিক মানব্জমিন পত্রিকার অর্ধেক পাতা ২ মাস ফ্রি দেবেন বলে ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেক মিডিয়া পারসোনালিটি এবং টক শো হোস্ট মনির হায়দার। অন্যান্যের ভেতর আলোচনায় অংশ নেন আব্দুস শহীদ, তফাজ্জল করিম, শামিম আহমেদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান চৌধুরী , নজরুল ইসলাম, আবদুল জলিল, ফকু চৌধুরী , নুরুল হক ও শফিকুর রহমান।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’

