দ্রুত চিকিৎসায় ১০ শতাংশ এইডস রোগী সুস্থ হয়
স্ক্যান্ডিনেভিয়ান প্রতিনিধি : আক্রান্তের পরপরই চিকিৎসা করা গেলে প্রতি ১০ জনের একজন এইচআইভি আক্রান্ত রোগীকে সুস্থ করা সম্ভব বলে দাবি করেছেন ফ্রান্সে একদল গবেষক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক শিশু এইচআইভি সংক্রমণ থেকে সেরে ওঠার খবর প্রকাশিত হওয়ার পরই নতুন এ আশার কথা শোনালেন তাঁরা। গবেষকরা জানান, হাসপাতালে অন্য কোনো পরীক্ষা করাতে এসে এইচআইভি পাওয়া গেছে_এমন ১৪ জনকে তাঁরা গবেষণার নমুনা হিসেবে নেন। আক্রান্ত হওয়ার ১০ সপ্তাহের মধ্যেই এদের চিকিৎসা শুরু হয়। গবেষকদের দাবি, এদের অধিকাংশের শরীরেই গত ১২ বছরে নতুন করে এইচআইভির সংক্রমণ দেখা যায়নি। বিজ্ঞানীরা জানান, এইচআইভি প্রতিরোধ সফলতার মূল রহস্যই হচ্ছে এটা কত দ্রুত শনাক্ত করা যায়, তার ওপর। অতি দ্রুততার সঙ্গে দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া গেলে ১০ জন রোগীর মধ্যে অন্তত একজনের দেহের ভাইরাস সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। এর ফলে ইমিউন সিস্টেমের ভেতরে লুকনো জায়গা থেকে বেরিয়ে এসে দেহের অন্যান্য জায়গায় সংক্রমণ ঘটাতে পারে না ওই ভাইরাস। ফলে সংক্রমিত রোগীটি কোনো ধরনের চিকিৎসা ছাড়াই দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেতে পারেন। এইচআইভির চিকিৎসায় সাধারণত ওষুধের মাধ্যমে ভাইরাসকে দমিয়ে রাখা যায়, কিন্তু পুরোপুরি বিলুপ্ত করা যায় না। ওষুধ খাওয়া বন্ধ করলে ভাইরাস আবারও সক্রিয় হয়ে ওঠে। প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের চিকিৎসক ড. এসিয়ের সায়েজ-সিরিয়ন বলেন, ‘এ পদ্ধতিতে সবাই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলেও অনেকের ক্ষেত্রে সম্ভব।’ সবার ক্ষেত্রে কেন নিয়ন্ত্রণ সম্ভব নয়, তা এখনো পরিষ্কার নয় বলে জানান গবেষকরা। সায়েজ-সিরিয়ন জানান, ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই চিকিৎসা নিলে ৫ থেকে ১৫ শতাংশ রোগী পুরোপুরি আরোগ্য হতে পারেন। সূত্র : বিবিসি।কালের কণ্ঠ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








