Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ধনী দেশে টিকা পেয়েছে ৪ জনে ১ জন, দরিদ্র দেশে ৫০০ জনে ১ জন!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 21, 2021 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: প্রয়োজনের তুলনায় অতিরিক্ত করোনাভাইরাসের ভ্যাকসিন মজুদ করছে বিশ্বের অনেক ধনী দেশ। এতে দরিদ্র দেশগুলো পড়েছে বিপাকে। এমনকি ভ্যাকসিন পেতে দরিদ্র দেশগুলো জটিলতায়ও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অসমতা দূর করে বিশ্বের প্রত্যেক মানুষের কাছে যতদ্রুত সম্ভব টিকা পৌঁছে দিতে কাজ করছে কোভ্যাক্স। করোনাভাইরাস প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ হলো কোভ্যাক্স।

এবার ভ্যাকসিন বিষয়ে ধনী দেশ আর দরিদ্র দেশের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আলোচিত জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। এগিয়ে এসেছেন কোভ্যাক্স এর সমর্থনে। সম্প্রতি একটি টুইটে গ্রেটা লিখেছেনঃ

উচ্চ আয়ের দেশগুলোতে ৪ জনের মধ্যে প্রায় ১ জন করোনার ভ্যাকসিন পেয়েছেন, সে তুলনায় স্বল্প আয়ের দেশগুলোতে ৫০০ জনেরও বেশি লোকের মধ্যে মাত্র ১ জন ভ্যাকসিন পেয়েছেন। আমার ফাউন্ডেশন বিশ্বজুড়ে আরও ন্যায়সঙ্গতভাবে ভ্যাকসিন বিতরণ নিশ্চিত করতে কোভ্যাক্সকে সহায়তা করার জন্য ১০০০০০ ডলার অনুদান দেবে। মানবজমিন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV