ধূমপান ছেড়েছেন ওবামা

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ পর্যন্ত ধূমপানের মত একটা বাজে অভ্যাসকে বিদায় জানালেন৷ তাঁর স্ত্রী অর্থাৎ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এই ব্যাপারে খুব গর্ববোধ করছেন৷তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলতে পারছেন, দেখো সে আর ধূমপান করে না৷ ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচার থেকে শুরু করে তাঁর প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছর ওবামার ধূমপানের নেশা মার্কিন গণমাধ্যমগুলোর কাছে একটি বিষয় ছিল৷ এবং এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশ ভুগতে হয়েছে৷ফার্স্ট লেডি মিশেল ওবামা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর ধরে প্রেসিডেন্টের ঐ নেশাটা আর নেই৷ এবং তিনি এই ব্যাপারে খুব গর্বিত৷ মার্কিন ফার্স্ট লেডি বলেন, এটি প্রেসিডেন্টের জন্যে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল এবং এই ব্যাপারে তিনি সফল হয়েছেন৷ মিশেল ওবামা বলেন, বিশ্বের সবচেয়ে চাপপূর্ণ কাজগুলোর একটি করেন তাঁর স্বামী, তাই ধূমপান ছাড়ার ব্যাপারে তিনি বারবার তাঁর স্বামীকে চাপ দেননি৷ তিনি বলেন, কেউ যখন সঠিক কাজটি করেন, তখন তাকে আর চাপের মধ্যে রাখার প্রয়োজন হয় না৷
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








