ধেয়ে আসছে হার্ভের থেকেও অধিক শক্তিশালী ঘূর্ণিঝড় ইর্মা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণঝড় হার্ভের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই তার চেয়ে আরো শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইর্মা’ যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে যাচ্ছে। ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইর্মা হার্ভের থেকেও অধিক শক্তিশালী ও ভয়ঙ্কর হবে। যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৮১ কিলোমিটারেরও বেশি। ফলে কয়েকটি ক্যারিবীয় দ্বীপে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৪ অতিক্রম করে। দুপুরের পর এটি আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ অতিক্রম করবে। ইরমা’র তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে লিওয়ার্ড দ্বীপ। প্রচণ্ড বৃষ্টি আরও ঝড়ো হাওয়ায় সেখানে জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
গত ২৬ শে আগস্ট বয়ে যাওয়া ঘূর্ণিঝড় হার্ভের ক্যাটাগরি ছিল ৪। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।
গবেষণা প্রতিষ্ঠান জাতীয় সামুদ্রিক ও বায়ুম-লীয় প্রশাসনের (ন্যাশনাল ওসেনিক এন্ড এটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন- এনওএএ) পক্ষ থেকে বলা হচ্ছে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরো শক্তিশালী হয়ে দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে।
তবে ঘূর্ণিঝড়টি দ্রুত উৎপত্তি হওয়ার ফলে দ্বিপপুঞ্জটির প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন বা ৩৪ লাখ মানুষ এলাকাটিতে আটকা পড়েছে।
এদিকে ফ্লোরিডার স্থানীয় সরকার, দ্বীপপুঞ্জটির বাসিন্দারের ইতোমধ্যে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করে তাদের জরুরী ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র : স্কাই নিউজ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ