নতুন কিছু শিখতে রাতের ঘুম জরুরি
গিটার বা পিয়ানোর মতো কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার দ্রুত শিখতে চান? সে জন্য রাতে আপনার ভালো ঘুম হওয়া জরুরি। নতুন এক গবেষণার ভিত্তিতে কানাডার একদল বিজ্ঞানী এ কথা জানিয়েছেন। মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদের মতে, নতুন কিছু শেখার ক্ষেত্রে মানবমস্তিষ্কের বাইরের আবরণের (কর্টেক্স) নিচের অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রাতে ঘুম পরিপূর্ণ হলে এসব কাজে বাড়তি গতি আসে। সুনিদ্রার পর মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর মধ্যে যোগাযোগ সুদৃঢ় হয়। ঘুমানোর আগে ও পরে পিয়ানো ও গিটার বাজানোর সময় স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কের গতিবিধি চৌম্বক অনুরণন চিত্রের (এমআরআই) সাহায্যে পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, রাতে ঘুমানোর পরিবর্তে দিনে ঘুমিয়ে তাঁদের নৈপুণ্য ও মস্তিষ্কের কর্মতৎপরতায় তেমন গতি আসে না। আইএএনএস।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’