নতুন নীতিমালায় ইউটিউব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউটিউব কর্তৃপক্ষ তাদের নীতিমালায় পরিবর্তন আনছে। ইউটিউবের নতুন নীতিমালা অনুসারে কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেলই মুছে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ বিভাগে নতুন শর্ত যুক্ত করে বলা হয়েছে, ১০ ডিসেম্বর থেকে নতুন নীতিমালা কার্যকর হবে। তখন থেকে যে চ্যানেলের কনটেন্ট বাণিজ্যিকভাবে লাভজনক মনে হবে না ইউটিউব বা গুগল অ্যাকাউন্টের অংশ বিশেষ বা পুরোপুরি বন্ধ করে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ।
বিশ্লেষকেরা বলছেন, ইউটিউবের নতুন নীতিমালার অর্থ হচ্ছে, ব্যবহারকারীর কনটেন্ট থেকে যদি তারা অর্থ আয় করতে পারে, তবে কনটেন্ট নির্মাতাকে তারা গুরুত্ব দেবে, তা না হলে চ্যানেল বন্ধ।
গত সপ্তাহ থেকে ইউটিউব ব্যবহারকারীদের কাছে নতুন নীতিমালা বিষয়ে নোটিফিকেশন দেখাতে শুরু করে। ইউটিউব তাদের নতুন নীতিমালা ও স্বচ্ছ ও সহজবোধ্য করেছে বলে একটি মেইলও পাঠিয়েছে।
এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনে ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অর্থ আয়ের পথ বন্ধ হয়ে যায় অনেক কনটেন্ট নির্মাতার চ্যানেলে।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








