Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নতুন ফ্যাশনের প্রযুক্তি-পোশাক

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 29, 2013 | 10:04 AM

 

মেঘের পোশাকমেঘের পোশাক I অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এ সপ্তাহেই শুরু হচ্ছে ‘ওয়্যার টেক কন’ ও নিউ ইয়র্কে  ‘ওয়্যারেবল টেক এক্সপো’ নামে শুরু হচ্ছে প্রযুক্তি ও পোশাক নিয়ে দুটি আলাদা সম্মেলন। এ সম্মেলনে আধুনিক পরিধেয় প্রযুক্তি পণ্যের সম্ভাবনা সম্পর্কে জানাবেন গবেষকেরা। তাঁরা আশা করছেন, ২০১৫ সালের মধ্যেই আমাদের জীবনের অংশ হয়ে উঠবে ন্যানো উলকি, পরিধেয় প্রযুক্তি পোশাক সহ নানা পণ্য। বার্তা সংস্থা সিএনএন ভবিষ্যত্ এ পরিধেয় প্রযুক্তি পোশাক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কাজেই আফসোসের কিছু নেই। এ ঈদে না হলেও ২০১৫ সালের মধ্যে কোনো ঈদে পেলে পেতেও পারেন হাল ফ্যাশনের এসব প্রযুক্তি-পোশাক।

স্বচ্ছ পোশাক ‘ইন্টিমেসি ২.০’স্বচ্ছ পোশাকইন্টিমেসি ২.০
ইন্টিমেসি ২.০ একটি বিশেষ ধরনের পোশাক যা বিশেষ মুহূর্তে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যেতে সক্ষম। নেদারল্যান্ডসের স্টুডিও রুজগ্রেডের নকশা করা এ পোশাক পরিধানকারীর হূত্স্পন্দন মনিটর করে পোশাকের রং পরিবর্তন করতে পারে। গায়ের পোশাকটি নিজ থেকেই তার রং প্রয়োজন ও নির্দেশনামতো পরিবর্তন করতে সক্ষম। আবার প্রয়োজনমতো আঁটসাঁট হয়ে যাবে কিংবা ঢিলেঢালা। পরিধানকারীর শরীরের অবস্থা টের পেয়ে বাতাস চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে বুদ্ধিমান পোশাকটি।

মনের মর্জি বোঝাবে মুড সোয়েটারমুড সোয়েটার বোঝাবে মনের মর্জি
মুড সোয়েটার পরনে থাকলে মনের মেজাজ মর্জি ভাষায় প্রকাশ করা প্রয়োজন পড়বে না। শরীরের ভাবগতিক বুঝে এ পোশাকের রঙই বলে দেবে মনের অবস্থা কেমন। পরিধানকারীর আবেগ প্রকাশক ‘জিইআর মুড সোয়েটার’ নামের বিশেষ এ পোশাকের নকশা করছে মার্কিন নকশাকারী প্রতিষ্ঠান সেনসোরি।
লাই ডিটেক্টর যন্ত্র যে প্রযুক্তিতে কাজ করে এ পোশাকের সঙ্গে থাকা সেন্সর সেভাবে আবেগ বুঝে পোশাকে রঙের মাধ্যমে তা জানিয়ে দেবে।

অদৃশ্য হেলমেটঅদৃশ্য হেলমেট
অদৃশ্য হেলমেট তৈরি করেছে সুইজারল্যান্ডের দুই নকশাবিদ। হোভারডিং নামের এ হেলমেট অনেকটাই এয়ার ব্যাগের মতো। বাইক চালানোর সময় নিরাপত্তার জন্য অবশ্যই হেলমেট ব্যবহার করতে হয়। তবে অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগে না। ফলে দুর্ঘটনার শিকার হন তাঁরা অহরহই। কলারের মতো দেখতে এই এয়ারব্যাগ ঢাকনা আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সক্ষম। এটা কাজ করবে চার্জের মাধ্যমে। অর্থাত্ চার্জার ব্যাটারির মাধ্যমে এ হেলমেট চালু থাকবে। গতির চাপের উপর নির্ভর করে একটি এয়ারব্যাগ মাথার চারপাশ ঢেকে দেবে বাইক চালকের। এ এয়ার ব্যাগ তৈরি করা হয়েছে কোল্ড হিলিয়াম ইনফ্লাটর দিয়ে, যা কলারে থাকে। আর এই হেলমেট অনেকটাই মটর সাইকেল আরোহীর হেলমেটের মতো।

মেঘের পোশাকমেঘের পোশাক
ভয় পাইয়ে দেওয়ার মতোই পোশাক ‘স্মোক ড্রেস’। এ পোশাক পরলে অচেনা কেউ আপনার দিকে এগিয়ে আসছে ভেবে অনেকেই ভয় পেতে পারেন।
নেদারল্যান্ডসের পোশাক নকশাবিদ অনুক উইপ্রিচেট এ পোশাকের নকশা করেছেন। এ পোশাক থেকে বিশেষ ধোঁয়া বা মেঘ সৃষ্টি হবে। অচেনা কাউকে দেখলে বিশেষ মেঘ বা ধোঁয়া সৃষ্টি করে তা পোশাককে আড়াল করে দেবে। তাতে মনে হবে তাঁর দিকে এগিয়ে আসছে মেঘ।

আলোর পোশাক দ্যুতিময়আলোর পোশাক দ্যুতিময়
হীরার মতো ঝকঝকে দ্যুতিময় পোশাক চান? কিউট সার্কিট নামের একটি প্রতিষ্ঠান ২৪ হাজার এলইডি যুক্ত করে ‘গ্যালাক্সি ড্রেস’ নামে বিশেষ এক ধরনের পোশাক তৈরি করেছে যাকে বিশ্বের সবচেয়ে বড় পরিধেয় ডিসপ্লে বলা হচ্ছে। 
অত্যন্ত পাতলা লাইট এমিটিং ডায়োডের তৈরি নমনীয় ও হাতে সিল্কের তন্তুর সঙ্গে এমব্রয়ডারি করা এ পোশাকে নানা রঙের আলো জ্বলে।

জ্বলজ্বলে জ্যোতির্ময়জ্বলজ্বলে জ্যোতির্ময়
অন্ধকারে বিজলি ঝলকানির মত জ্বলজ্বল করবে ফ্রান্সের নকশাবিদদের তৈরি পোশাক ‘লুমি ড্রেস’।
অত্যন্ত পাতলা অপটিক্যাল ফাইবার ও সিনথেটিক ফাইবারের বুননে তৈরি এ জ্যোতির্ময় পোশাক ফ্যাশনের ক্ষেত্রে দুর্দান্ত উদ্ভাবন।

সুগন্ধি পোশাকসুগন্ধি পোশাক
যুক্তরাজ্যের জেনি টিলটসন স্মার্ট সেকেন্ড স্কিন ড্রেস নামে এমন একটি পোশাকের নকশা করেছেন যাতে বিভিন্ন ঋতুতে পোশাক থেকে ভিন্ন সুগন্ধি বের হবে। 
পোশাক পরিধানকারীর ইচ্ছা অনুযায়ী পোশাক থেকে সুগন্ধি বের হবে।

আবহাওয়াবিদ পোশাকআবহাওয়াবিদ পোশাক
ডেনমার্কের পোশাক নকশাকারী প্রতিষ্ঠান ডিফাস ‘ক্লাইমেট ড্রেস’ নামে বিশেষ পোশাকের নকশা করেছে। এ পোশাক বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের মাত্রা সম্পর্কে পোশাক পরিধানকারীকে সতর্ক করবে। 
পোশাকে যুক্ত এলইডি ফিতা গ্রিনহাউস গ্যাসের মাত্রা জানাবে।

পোশাক যখন গাড়ির যন্ত্রাংশপোশাক যখন গাড়ির যন্ত্রাংশ
পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। এর আগে লেক্সাস গাড়ির রিসাইকেল করা যন্ত্রাংশ ব্যবহার করে প্রযুক্তি-পোশাক তৈরি করেছিলেন ফ্যাশান ডিজাইনাররা। 
আর এ পোশাক ভোগ ম্যাগাজিনে লেক্সাস গাড়ির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল।

মাকড়সার জালের পোশাকমাকড়সার জালের পোশাক
মাকড়সার জাল থেকে অনুপ্রেরণা নিয়ে জাপানের গবেষকেরা তৈরি করেছেন সিনথেটিক স্পাইডার সিল্ক। আর এ সিল্কের পোশাক তৈরি করেছে স্পাইবার নামের জাপানের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। 
এ পোশাক তৈরিতে ‘কুমোনোস’ নামের বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে। জাপানি ভাষার কুমোনোসের বাংলা অর্থ মাকড়সার জাল। 
এটি আদতে শক্ত হলেও নাইলনের চেয়েও নমনীয়। এ স্পাইডার সিল্ক ইস্পাতের চেয়ে চার থেকে পাঁচ গুণ পর্যন্ত শক্ত হলেও তা অত্যন্ত হালকা।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV