নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের একক বইমেলা ও প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্যে্র একক সঙ্গীতানুষ্ঠান ১২ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম : আগামি ১২ অক্টোবর সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ইয়র্ক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের একক বইমেলা। মুক্তধারা-নিউইয়র্ক -এর আয়োজনে ইমদাদুল হক মিলনের দুই শতাধিক গ্রন্থ নিয়ে হুমায়ূন আহমেদ-এর পরে আমেরিকায় এই প্রথম কোন বাঙালী লেখকের
একক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবডটকম-এর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করবেন ইমদাদুল হক মিলন। উদ্বোধন শেষে লেখক তাঁর লেখা বইয়ে ভক্ত-পাঠকদের অটোগ্রাফ দেবেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর সকালে লেখক-সাহিত্যিক-নাট্যকার এবং কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদা্দুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম নিউইয়র্ক এসে পৌছেছেন। উল্লেখ্য, ইমদাদুল হক মিলন, হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার মুক্তধারার ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০১ সালে নিউইয়র্কের বইমেলায় একত্রিত হয়েছিলেন। যা বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল ঘটনা। আজ সেই ৪ জন লেখকের মধ্যে দুজন নেই। হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়। সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্যে্র একক সঙ্গীতানুষ্ঠান। উৎসবডটকম-এর ম্যানেজিং পার্টনার রায়হান জামান জানান নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠানটি যাতে সকলের ভালো লাগে সেভাবে সাজানো হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে শ্রীকান্ত আচার্য্য যোগ দেয়ার ৬ বছর পর নিউইয়র্কে অনুষ্ঠান করছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes