Tuesday, 24 November 2026 |
শিরোনাম
নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ডিসেম্বরে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১ নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব; রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: রাষ্ট্রদূত সঞ্চিতা হক
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে প্রকাশিত নবযুগে যোগ দিলেন আহসান পলাশ

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 11, 2024 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির সাবেক এক্সিকিউটিভ প্রডিউসার আহসানুল হক পলাশ নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগের নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন। চলতি সপ্তাহে তার হাতে নবযুগের যোগদান পত্র তুলে দিয়েছেন নবযুগ সম্পাদক ও নবযুগ মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও শাহাব উদ্দিন সাগর। এ সময় নবযুগেরর ব্যবস্থাপনা সম্পাদক জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি উপস্থিত ছিলেন। আহসানুল হক পলাশ নবযুগের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নবযুগের বাণিজ্য এবং বিপনন বিভাগেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নবযুগের ড্রিম প্রজেক্ট ‘নবযুগ বুলেটিন’ প্রযোজনার দায়িত্ব পালন করবেন আহসানুল হক পলাশ।

আহসানুল হক পলাশ বাংলাদেশের এনটিভিতে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ছিলেন এ প্রতিষ্ঠানের এক্সিউটিভ প্রডিউসার। তিনি ‘মা আমার মা’, ‘কেমন বাজেট চাই’, ‘গ্ল্যামার ওয়াল্ড‘, ‘ফ্রাঙ্কলি স্পিকিং’সহ বহু জনপ্রিয় অনুষ্ঠান প্রযোজনা করেছেন।
নিউইয়র্কে নবযুগের দায়িত্ব পালনকালে পেশাগত ক্ষেত্রে সহযোগিতার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ