Thursday, 19 November 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১ নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব; রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: রাষ্ট্রদূত সঞ্চিতা হক New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা চল চল ঢাকা চল’ স্লোগানে নিউইয়র্কের ব্রঙ্কসে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities
সব ক্যাটাগরি

নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: November 18, 2026 | 11:58 PM

সুব্রত চৌধুরী – মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে ১৭ নভেম্বর, মংগলবার রাতে অনুষ্ঠিত হয়েছে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান। আনুষ্ঠানিকতা, শুভেচ্ছা বিনিময় এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন জেফরি ইয়াপিকো।

প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর কাজী ইসলামসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য মানবসেবা। আর্তমানবতার পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা এবং সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়েই সংগঠনটির কার্যক্রম আরও এগিয়ে যাবে।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটি ও আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল শপথ অনুষ্ঠান,শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দঘন সময় কাটানোর আয়োজন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি লায়ন এম এম রহমান ও সম্পাদক লায়ন ইশরাত জাহান অভিষেক অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ