Sunday, 22 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১ নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব; রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: রাষ্ট্রদূত সঞ্চিতা হক New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা
সব ক্যাটাগরি

বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: November 22, 2026 | 12:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের নড়াইলসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এসব ঘটনার প্রতিবাদ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশে সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন দলটির নেতারা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে বক্তারা বাংলাদেশে হত্যা, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের ওপর নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরে এসব ঘটনার অবসানে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে নড়াইলে বিএনপি, জামায়াত ও এনসিপির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাসুদুল হাসান, আব্দুর রহিম বাদশা ও জয়নাল আবেদীন, ভারতে বাংলাদেশের দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি অ্যাডভোকেট রকিব উদ্দিন মন্টু ও সেক্রেটারি অ্যাডভোকেট মিয়া জাকির, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান।

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জনি সিকদার, ইলিয়ার রহমান, ইমদাদ ভূইয়া রাজু, নুরুল ইসলাম নজরুল, মমতাজ শাহনাজ, দুলাল বিল্লাহ, এম আলমগীর, ড. পান্না, রেজা আব্দুল্লা স্বপন, ইসমাইল হোসেন স্বপন, এডভোকেট জাকির এইচ মিয়া, তোরন, নূরে আলম জিকু প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনায় দেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাঁর দাবি, পুলিশি পাহারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং নারীদের সম্ভ্রমহানির ঘটনাও ঘটছে প্রকাশ্যে।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশকে সন্ত্রাস ও সহিংসতার অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে। এ পরিস্থিতির অবসানে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ