Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি গঠনতন্ত্র পরিপন্থি, বেআইনীভাবে গঠিত!

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: May 3, 2019 | 9:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠনতন্ত্র পরিপন্থি ও বেআইনীভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিদায়ী কমিটির সভাপতি আবদুল হক চৌধুরী এবং সিনিয়ার সহ সভাপতি জামাল হুসেন।
তারা এক বিবৃতিতে জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের দু’বছর মেয়াদী ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সংগঠন গঠনতন্ত্র পরিপন্থি।
বিদায়ী কমিটির সভাপতি আবদুল হক চৌধুরী এবং সিনিয়ার সহ সভাপতি জামাল হুসেন বিবৃতিতে উল্লেখ করেন, গত ২২ এপ্রিল সোমবার নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি এবং নির্বাচন কমিশন ঘোষিত নব নির্বাচিত কমিটির উপস্থিতিতে ২০১৯-২০২০ সালের জন্য সমঝোতার ভিত্তিতে একটি কমিটি চূড়ান্ত করা হয়। কিন্তু একটি স্বার্থন্বেষী মহল সমঝোতার ভিত্তিতে গঠিত চূড়ান্ত কমিটি পাশ কাটিয়ে গঠনতন্ত্র পরিপন্থি ও বেআইনীভাবে তাদের মনগড়া একটি কমিটির নাম প্রচার করেছে। বিবৃতিতে প্রবাসী নবীগঞ্জবাসীকে বিভ্রান্ত না হওয়া অনুরোধ জানিয়ে বলে হয়েছে শিগগির নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির নাম প্রচার করা হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV