Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত : কেরামত সভাপতি, জামাল সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 22, 2014 | 5:41 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবিগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের মেহমান রেষ্টুরেন্টে গত ২০ শে অক্টোবর সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় কেরামত আলীকে সভাপতি এবং জামাল হুসেন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। কমিউনিটি এক্টিভিস্ট হাজী মোবাশ্বির হুসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জামাল হুসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুর রহমান চৌধুরী।

DSC_0056
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনারের অনুমোদন প্রাপ্ত নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন বরাবর একটিমাত্র প্যানেল জমা পড়ায় প্রতিদ্বন্দ্বিতাহীন কেরামত-জামাল নেতৃত্বাধীন প্যানেলকে নির্বাচিত ঘোষনা করেন দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। নতুন কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি কেরামত আলী, সহ সভাপতি আ: হক চৌধুরী, মতিউর রহমান চৌধরী ও কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, কোষাধ্যক্ষ ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, প্রচার সম্পাদক কবির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক ইমাম হুসাইন, ক্রীড়া সম্পাদক মাহিদ খান, দপ্তর সম্পাদক শাহ জি, আর শ্যামল ও মহিলা সম্পাদিকা জয়নাব আখতার।
কার্যকরী সদস্য মামুন আলী, এম হুসেন সাজু, বেলাল ইসলাম আফজল, শামীম আহমদ, রুকন হাকীম, ইকবাল হুসেন, মোহাম্মদ আলী ও ফজলু রহমান ছুনু।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদু মিয়া, কাজী আলী, লাল মিয়া, আলাউর রহমান চৌধুরী, ছহুল আহমেদ, বজলুর রহমান চৌধুরীসহ আরো অনেকে।
নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি কেরামত আলী ও কমিটির অন্যান্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহবান জানান।
সবশেষে নবীগঞ্জে গ্যাস সরবরাহের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বিবিয়ানা গ্যাস ফিল্ড যেখানে নবীগঞ্জের ভূগর্ভ থেকে গ্যাস উত্তোলিত করা হচ্ছে সেখানে নবীগঞ্জবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সভায় নবীগঞ্জবাসীর অধিকার হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করে দিতে বাংলাদেশ সরকারের কাছে সোসাইটির পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।

DSC_0071
সভায় বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV