নাইন ইলেভেন ট্র্যাজেডি

টুইন টাওয়ার জ্বলছে ফাইল ছবি । ইউএসএনিউজ ডেস্ক: মানব ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বর্বরোচিত ও লোমহর্ষক দিন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর।এই দিনে ভয়ঙ্কর আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রে। যাত্রীবাহী বিমান ছিনতাই করে আল কায়দা জঙ্গিদের এ হামলায় ১৯ হাইজ্যাকারসহ ২ হাজার ৭৫০ জন নিহত হন। বদলে যায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা ব্যবস্থা। শুরু হয় আল কায়দাবিরোধী ওয়ার অন টেরর বা সন্ত্রাসবিরোধী যুদ্ধ।২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল, আল কায়দার ১৯ জঙ্গি যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী ৪টি ফ্লাইট হাইজ্যাক করে। এর দুটি দিয়ে তারা নিউইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলা চালায়। এতে বিশ্ববাণিজ্য কেন্দ্রের এ টাওয়ারে আগুন ধরে যায়। দুই ঘণ্টার মধ্যে টুইন টাওয়ার ধসে পড়ে। সঙ্গে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় এর পার্শ্ববর্তী কয়েকটি বিল্ডিং। তৃতীয় ফ্লাইটটি দিয়ে জঙ্গিরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে আঘাত হানে। উইকিপিডিয়া অবলম্বনে।
চতুর্থ ফ্লাইটটি নিয়ে হাইজ্যাকাররা পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের শাংকসভেলি এলাকার আকাশে যায়। ওখান থেকে তারা সেটিকে নিউইয়র্কের দিকে নিতে চায়। তাদের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিল ভবন অথবা হোয়াইট হাউসে আঘাত হানা। এ সময় কিছু যাত্রী ও ফ্লাইটের ক্রু বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হাইজ্যাকারদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এতে ফ্লাইট আকাশে বিধ্বস্ত হয়ে শাংকসভেলি এলাকার মাটিতে পড়ে। ওই ফ্লাইটের কেউ বাঁচেননি।এ ঘটনায় ১৯ হাইজ্যাকারের সবাই নিহত হয়। এছাড়া টুইন টাওয়ার ও এর আশপাশে ক্ষতিগ্রস্ত ভবনে ২ হাজার ৭৫২ জন প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি, নারী ও শিশু।ওই নিহতদের মধ্যে আরও রয়েছেন ৩৪৩ জন দমকল কর্মী ও ৬০ পুলিশ কর্মকর্তা।
পেন্টাগনে আত্মঘাতী বিমান হামলায় তখন ১৮৪ জন নিহত হন। উল্লেখ্য, আল কায়দার তখনকার ওই হামলায় যারা প্রাণ হারান তারা শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না। ওই হামলায় ৭০টি দেশের প্রবাসী মার্কিনিরাও নিহত হন।প্রসঙ্গত, ওই হামলায় তাৎক্ষণিক মৃত্যুই শেষ কথা নয়, উদ্ধার কাজ চালাতে গিয়ে যারা আহত, অসুস্থ এবং বিষক্রিয়ার শিকার হয়েছিলেন তাদের মধ্যে ৮৩৬ জন পরে মৃত্যুবরণ করেন।সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030