নাসা’র হাবল মহাকাশযানের টেলিস্কোপ প্লুটোর নতুন চাঁদ আবিষ্কার
মার্কিন মহাশূন্য সংস্থা নাসা’র হাবল মহাকাশযানের টেলিস্কোপ প্লুটোর একটি নতুন চাঁদ আবিষ্কার করেছে। এই আবিষ্কারের ফলে ২০০৯ সালে গ্রহের তালিকা থেকে বাদ পড়া প্লুটোর বিবর্তন ও গঠন পদ্ধতি সম্পর্কে তথ্য জানা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এ বছরের জুন ও জুলাইয়ে হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা-তিন’-এর ধারণকৃত নবম সেটের ছবিগুলোয় শনাক্ত করা হয়েছে প্লুটোর এই চাঁদ বা উপগ্রহ। এটি প্লুটোর পঞ্চম উপগ্রহ। এই চাঁদটির গঠন অস্বাভাবিক এবং এর আকার ১০ থেকে ২৫ কিলোমিটার হবে বলে মনে করা হচ্ছে। পি-ফাইভ নামের এ উপগ্রহ শত শত কোটি বছর আগে বরফময় কোনো বিশাল বস্তু ও প্লুটোর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্লুটোর সবচেয়ে বড় চাঁদ আবিষ্কৃত হয়েছিল ১৯৭৮ সালে। হাবল টেলিস্কোপ এ গ্রহের অন্য তিনটি চাঁদ শনাক্ত করেছিল ২০০৬ ও ২০১১ সালে। এ উপগ্রহগুলোর নাম নিক্স, হাইড্রা ও পি-ফোর। প্লুটো গ্রহটি ১৯৩০ সালে আবিষ্কৃত হয়েছিল। মার্কিন বিজ্ঞানী ক্লাইড টমবাগ এটি আবিষ্কার করেন। আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হয়ে এলেও ২০০৯ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়।বিবিসি/আমার দেশ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








