না চাইলে অন্য কেউ দেখবে না ফেসবুকের ছবি
কেউ হয়তো নিয়োগকর্তা বা কর্মক্ষেত্রের সঙ্গীদের গত রাতের পার্টির কোনো ছবি বা ব্যক্তিগত ছবি দেখাতে চান না। আবার কিছু মানুষকে সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করে দেখাতেও চান। কীভাবে করবেন এটা?
ফেসবুকে এনক্রিপটিং এবং শেয়ার করে শুধু পছন্দের ছবিগুলো দিয়ে জীবনটাকে আরও সহজতর করে তোলা যায়। ‘সিক্রেট ডট এলআই’ নামের একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন আপনার জন্য এবার নিয়ে আসছে সুখবর। অ্যাপটি নিজের ব্যক্তিগত ছবি নির্দিষ্ট মানুষদের দেখাবে না।
অ্যাপটি আপনার ছবিগুলোকে নিয়ে একটি ফিল্টারে ফেলবে। ফিল্টার করার পর অন্য ব্যবহারকারীরা ওই ছবির একটি ঝাপসা প্রতিকৃতি দেখতে পাবেন অথবা কিছুই দেখতে পাবেন না। ছবিটি অন্যদের কাছে কেমন দেখাবে, সেটিও বেছে নেওয়ার সুযোগ রয়েছে অ্যাপটিতে। ইচ্ছা করলে এতে একটি সময়ও বেঁধে দিতে পারেন। নির্দিষ্ট সময় পর নিজে থেকেই ফেসবুক থেকে ছবিটি মুছে যাবে।
বর্তমানে অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এটি আইফোন থ্রিজিএস অথবা পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। যদি আপনার বন্ধুরা ফেসবুক ব্যবহারে সক্রিয় না হয়, তাহলে তারা কখনো ছবিটি দেখতে পারবে না।—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








