Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

না ফেরার দেশের নাগরিক আব্দুল মতিন খসরু নতুন প্রজন্মের জন্য উদাহরণ হতে পারেন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 20, 2021 | 1:45 AM

নজরুল ইসলাম বাবুল: আমরা যারা ৮০র দশকে জেলা শহর কুমিল্লায় সাংবাদিকতায় কর্মরত ছিলাম আমাদের অত্যন্ত কাছের লোক ছিলেন এডভোকেট আব্দুল মতিন খসরু। দল মত নির্বিশেষে সকল মহলে ছিল তার গ্রহনযোগ্যতা। তিনি দল মতের উর্ধে থেকে হাসি মুখে সব কিছুকে আপন করে নিতে পারতেন। তাই তিনি সব সময় সাংবাদিকদের একজন আপনজন ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির শুরু তার জন্মভূমি বুড়িচং-বি পাড়া থেকে। পেশায় ছিলেন আইনজীবি। এর শুরুটাও ছিল জেলা শহর কুমিল্লার আদালত পাড়া থেকে। এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি তার সম্মুখপানে এগিয়ে যাওয়া। জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট অজপাড়া গা থেকে রাজধানীর রাজনীতি। অবশেষে জাতীয় পর্যায়ের সফল কর্মকান্ড কোন কিছুতেই ফিরে তাকাতে হয়নি সদ্য প্রয়াত এডভোকেট আব্দুল মতিন খসরুকে। ছিলেন সফল আইনমন্ত্রী। যিনি বংগবনধুর হত্যার বিচারের পথ উম্মুক্ত করে তা বাস্তবে রুপান্তরিত করেছেন।আওয়ামী লীগের মত বড় একটি রাজনীতিক দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সর্বশেষ পেশার সর্বোচ্চ সংগঠন সুপ্রিমকার্ট আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তরুন বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পর পর ৫বার জাতীয় সংসদে যাওয়ার সৌভাগ্য তার হয়েছিল। বহু গুনের অধিকারী মতিন খসরু একজন শিক্ষানুরাগী ছিলেন। তিনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্টান প্রতিষটিত করে গেছেন যা তাকে অমর করে রাখবেন। রাজনীতিতে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য যেনতেন কাজ পারিবারিকভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এ সব কিছু থেকেই তিনি ছিলেন অনেক দুরত্বে। তার ব্যক্তিত তাকে সর্বোচ্চ পর্যায়ের পৌছে দিতে সহায়ক ভুমিকা পালন করেছে। তার হাসিমাখা মুখ শত সমস্যাতেই একই রকম আমাদের চোখে পড়েছে। অতি সহজেই তিনি মানুষকে আপন করে নিতে পারতেন। এ জন্যই আওয়ামী লীগের রাজনীতির বাইরেও তার ছিল ভোট ব্যাংক যা তাকে ৫ বার সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ধর্মভিরু খসরু ভাইকে কাছ থেকে দেখেছি। এপেকস ক্লাব করার সুবাধে শত ব্যস্ততার মাঝেও ধর্ম কর্ম করতে ভুলতেন না। আমার এলাকা শহরের মোগলটুলিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা মরহুম আব্দুল আউয়াল এর সহধর্মনি ছিলেন তার আপন ফুফু। তাদের এক সন্তান আমার বন্ধু বর্তমানে ডেপুটি এটরনি জেনারেল এডভোকেট আব্দুল আজিজ মাসুদের ফুফাত ভাই মতিন খসরুর শিক্ষা জীবনের একটি অংশ কাটে এ এলাকায়। তার ছোট ভাই কুমিল্লা বার এর সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস বড় ভাই এর ক্ষমতার দাপট দেখিয়ে কোথাও কোন সুযোগ সুবিধা নিয়েছেন বলে তার শত্রু পক্ষ কোন কালে বলতে পারবেন বলে মনে হয় না। ক্ষমতার দাপট কাকে বলে মতিন খসরুর পরিবারের কেউ ভোগ করেছেন বলে আমার জানা নেই। এমনকি কুমিল্লা বিচার বিভাগের বিচারকরাও মতিন খসরুর ভাই হিসাবে তাকে জানতেন না। সম্প্রতি জেলা জর্জ কোর্টের একটি আলোচনার সভার বিচার বিভাগের সাথে সংশিষ্ট একজনের মন্তব্য থেকে তা উঠে এসেছিল। এ কথা গুলো বলার কারন বর্তমান রাজনীতি রাজনৈতিক নেতা আর পরিবার সংশিষ্ট কর্মকান্ড থেকে এডভোকেট মতিন খসরু কতটা দুরে ছিলেন তা অনুমান করার জন্য।

১৯৯৪-১৯৯৫ সালের জন্য কুমিল্লা প্রেস ক্লাব ১ম বারের মত গোপন ব্যালটে নির্বাচন করে আমি নজরুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক, দৈনিক রুপসী বাংলা সম্পাদক মরহুম অধ্যাপক আব্দুল ওহাব সভাপতি নিরবাচিত হই। নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টানে ত্যকালীন সরকার দলীয় সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রি মরহুম আকবর হোসেনকে প্রধান অতিথি ও আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরুকে বিশেষ অতিথি করে একটি জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়েছিল। দু’মেরুর দু’দলের দুজন উপস্থিত থেকে আমাদের অনুষ্টানকে সে দিন প্রানবন্ত করেছিলেন। যা থেকে তাদের দুজনের রাজনীতির উদারতা সহনশীলতার চিএ ফুটে উঠে। নম্র ভদ্র অমায়িক ব্যবহারের গুণাবলী রাজনৈতিক এ ব্যক্তিত এডভোকেট মতিন খসরু তার আইন পেশাতেও ছিলেন পরিচ্ছন্ন ইমেজের।প্রানঘাতি মহামারি করোনা একের পর এক কেড়ে নিচ্ছেন আমাদের অনেক আপনজনকে। খসরু ভাই আর কখনো ফিরে আসবে না তার সে হাসি মাখা মুখ নিয়ে। পর পারের নাগরিক খসরু ভাইকে যেন অনন্তকাল সেখানে ভাল রাখেন সে দোয়া মহান রাব্বুল আল আমিনের কাছে। তার কর্ম তাকে বাচিয়ে রাখবে। তিনি মরেও তা প্রমান করে গেছেন রাষ্ট্রের সকল মহলের সর্বোচ্চ সন্মান পেয়ে ৫টি নামজে জানায়ায় হাজার হাজার মানুষের উপস্তিতিতে। যে শহরে এডভোকেট মতিন খসরু বেড়ে উঠেছেন শিক্ষা জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, পেশা জীবনের শুরু করেছেন, যার জন্য ৫টি নামাজে জানাযার আয়োজন করা হলেও শহর কুমিল্লাবাসী কি এর একটি নামাজে জানাযার আয়োজন করতে পারলেন না! এটা জেলাবাসী হিসেবে সকলের জন্য লজ্জার। এর কোন উওর আমার জানা নেই। যদি এ আয়োজনটা থাকতো এটা হতো আমাদের সকলের জন্য তার জন্য সন্মানের হতো। যদিও খসরু ভাই সর্বোচ্চ সন্মান নিয়ে পর পারের নাগরিক হয়ে গেছেন। আমাদের সেই হাসি মাখা মুখটি আর দেখাতে আসবেন না কোন কালে। প্রিয় খসরু ভাই পর পারে আপনি ভাল থাকুন। (নজরুল ইসলাম বাবুল : কুমিল্লা প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক)

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV