‘না’ বলার ১০টি সহজ উপায় জেনে নিন
অফিসে সময় ব্যবস্থাপনায়‘না’ কথাটি বলা অনেক সময় জরুরি হয়ে পড়ে। কিন্তু আমরা যত সহজে ‘হ্যাঁ’ বলতে পারি, তত সহজে ‘না’ বলতে পারি না। আপনার ব্যক্তিগত কাজের তালিকা যদি অনাকাঙ্ক্ষিত নানা কাজে পরিপূর্ণ হয়ে থাকে তাহলে বুঝবেন এবার সময় হয়েছে সুন্দরভাবে ‘না’ বলার। আর এজন্যই ‘না’ বলার ১০টি পদ্ধতি জানিয়েছে ফোর্বস।
১. তাগিদ অনুভব করা
প্রতিদিন নানা মানুষ আপনাকে নানা কাজ করতে অনুরোধ করে। কিন্তু নিজের মূল্যবান সময় ব্যয় করে সবার অনুরোধ রাখা সম্ভব হয় না। আর এ ‘না’ কথাটি কীভাবে বলতে হবে তা একটি কৌশলের বিষয়।
আপনি কি সব সময় ‘হ্যাঁ’ বলেন? নিশ্চয়ই কিছু ক্ষেত্রে ‘না’ বলতে বাধ্য হন। আর এই ‘না’ বলার উদাহরণ থেকে শিক্ষা নিন। কিছু বিষয় ছেড়ে দিতেই হবে। আর এক্ষেত্রে ছাড় দেওয়ার তাগিদ অনুভব করা গুরুত্বপূর্ণ।
২. তাৎক্ষণিক উত্তরে ভুল হয়
আমরা যখন বিক্ষিপ্ত থাকি, অতিরিক্ত চাপে থাকি তথন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই। অনেক প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বললেও পরে সেজন্য দুঃখ করতে হয়। আর এর পরে আপনার সে কাজের জন্য যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। এরপর কাজের তালিকা দীর্ঘ হতে থাকে।
এরপর আপনি যদি এ কাজে না বলতে চান তাহলে তাৎক্ষণিক উত্তর না দিয়ে একটু সময় নিন। ই-মেইল থেকে লগ আউট করুন, কম্পিউটারের মনিটর বন্ধ করুন। সম্ভব হলে চোখ বন্ধ করে পাঁচ মিনিট ভাবুন।
৩. দেরিতে সাড়া দেওয়া
‘আমি বিষয়টি খবর নিয়ে জানাচ্ছি’ এভাবে কোনো উত্তর দিলে আপনি বিষয়টি নিয়ে চিন্তা করার সময় পাবেন। এরপর বিষয়টিতে ‘হ্যাঁ’ বা ‘না’ বলার উপযুক্ত কারণ আপনি খুঁজে পাবেন। আর এভাবে উত্তর দিলে আপনার দায়িত্বশীলতাও প্রকাশ পাবে। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে আপনি সব বিষয় খবর নিয়ে তারপর ঠাণ্ডা মাথায় উত্তর দিতে পারবেন।
৪. সময় শেষ
আপনার সাক্ষাৎপ্রার্থীদের সরাসরি দেখার বদলে ই-মেইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিষয়টি সহজ করতে পারেন। এতে সুবিধামতো সময়ে তাদের বক্তব্য শুনতে পারবেন। এতে আপনার বিষয়টি বিশ্লেষণ সহজ হবে আর কৌশলে ‘না’ বলাও সম্ভব হবে।
৫. আগামীকাল বলবেন কি?
আপনাকে একটি বিষয়ে হ্যাঁ বা না বলার জন্য বলা হলো। এক্ষেত্রে আপনি আগামীকাল এ প্রশ্নের উত্তর দিতে চাইতে পারেন। একদিন সময় যদি পেয়েই যান, তাহলে সে বিষয়ে বিস্তারিত চিন্তা করতে পারবেন। এক্ষেত্রে বিষয়টিতে আপনার লাভ-ক্ষতি নির্ণয় করা সহজ হবে। আর এতে যদি দেখেন, হ্যাঁ বলতে অনেক সমস্যা রয়েছে, তাহলে না বলাও আপনার জন্য সহজ হবে।
৬. এখন নয়
অনেক সময় ‘না’ বলার সহজ উপায় হলো বলে দেওয়া- ‘এখন নয়’। ধরুন কেউ কোনো একটি আইডিয়া, পকল্প বা পরামর্শ নিয়ে আপনার কাছে আসল। কিন্তু আপনার ব্যস্ততার কারণে তাতে মনযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আপনি বলতে পারেন- এখন নয়। যার অর্থ দাঁড়ায় আপনি বিষয়টিতে আগ্রহী নন। আর অপর পক্ষও বিষয়টি সেভাবেই বুঝে নেবে।
৭. যে কাজের কথাই আসুক না কেন, উত্তর একটাই
যদি আপনার পরিস্থিতি হয় অতিরিক্ত কাজের চাপে জর্জরিত, তাহলে আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত হতে পারে, যে কাজের কথাই আসুক না কেন, আপনার উত্তর হবে ‘না’। কারণ এ ছাড়া আপনার কোনো উপায় নেই।
৮. ‘না’ বলা যখন প্রয়োজনীয়তা
কখনও প্রয়োজন হয়ে পড়ে না বলার। আর এক্ষেত্রে আপনার সেই প্রয়োজনের কথাটাই মনে রাখতে হবে। আর ভদ্রভাবে বলে দিতে হবে, ‘না’।
৯. যখন একই পরিশ্রম
আপনি যদি কোনো একটা ব্যবসা নিয়ে সংগ্রাম করতে থাকেন তখন কোনো ক্লায়েন্টকে ছেড়ে দেওয়াটা কঠিন। আর এ অবস্থায় এমন কোনো প্রকল্প যদি আসে যা, আপনার পক্ষে করা দুরুহ। কিন্তু আবার এক্ষেত্রে ‘না’ বলাও আপনার জন্য কষ্টকর। এ অবস্থায় ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় বিষয়টিই সমান পরিশ্রমের হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে সময় নিয়ে ঘটনা বিশ্লেষণ করেই আপনাকে ভদ্রভাবে বলতে হবে- ‘না’।
১০. আমার এটা করতে খুবই ভালো লাগত, কিন্তু…..
অন্য মানুষকে আঘাত না দিয়ে সুন্দরভাবে ‘না’ বলাটা রপ্ত করে নিন। এক্ষেত্রে কয়েকটি সমাধান হতে পারে-
‘আমার এ মুহূর্তে কাজটি করার মতো সময় নেই।’
‘এ সপ্তাহে/ মাসে আমার কোনো সময় নেই। আপনি যদি চান আগামী সপ্তাহে/ মাসে …..’
‘আমি অন্য …. কাজগুলো করে আপনার সঙ্গে যোগাযোগ করব।’
‘আমি এ কাজটি করতে পারলে খুশি হতাম। কিন্তু…..’
‘এটা আমার পক্ষে অসম্ভব। কিন্তু বলার জন্য ধন্যবাদ।’কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
