Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের আলবেনীতে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন ২৮ ও ২৯ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: April 29, 2025 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন। আগামী ২৮ ও ২৯ জুন প্রবাস প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির আলোকে এগিয়ে নিতে ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’ এই কনভেনশনের আয়োজন করছে।
এ উপলক্ষে নিউইয়র্কে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
আয়োজকরা জানান, প্রবাসী যুব সমাজকে ইসলামিক চিন্তাধারায় গড়ে তোলার পাশাপাশি, প্রথম প্রজন্মের মুসলিমদের সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে এই আয়োজন। থাকবে সেমিনার, ওয়ার্কশপ এবং জীবনঘনিষ্ঠ আলোচনার বিভিন্ন সেশন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় আড়াই হাজার মুসলমান এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র এই উদ্যোগ শুধু ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ