নিউইয়র্কের এস্টোরিয়ায় ব্যাংক ডাকাতি
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের এস্টোরিয়ায় দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হয়ে গেলো। ১৪ জুন বুধবার বেলা ৩ টার কিছু আগে স্টেনওয়ে স্ট্রিটের সিটি ব্যাংক শাখায় এক লোক প্রবেশ করে। চেয়ারে বসে থাকা একজন ব্যাংক কর্মচারীর পেছনে ধাতব কিছু ধরে মোলায়েম কণ্ঠে বলতে থাকে, আমি চাই না আজ কেউ নরকবাসী হোক। আতংকিত কর্মচারীকে বলে, ক্যাশ নিয়ে বসে থাকা কর্মচারীকে যেন বলা হয় ব্যাগে নগদ ডলার ভরে তাঁর কাছে হস্তান্তর করে। দুর্বৃত্তের নির্দেশ পালন করা হয়।
নগদ ২০ হাজার ডলার নিয়ে বেশ নিরাপদেই হেঁটে বেরিয়ে যায় লোকটি। অনেকটা সিনেমায় দেখা ব্যাংক ডাকাতির কায়দায়। লোকটি হেঁটে বেরিয়ে যাওয়ার পর পুলিশ ডাকা হয়। সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে দুর্বৃত্ত সাইকেল চালিয়ে চলে যাচ্ছে।
১৭ জুন পর্যন্ত এ ব্যংক ডাকাতি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভিডিও প্রকাশ করে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে সনাক্ত করা লোকটিকে গ্রেফতার করার জন্য নাগরিকদের সাহায্য চাওয়া হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল