নিউইয়র্কের এস্টোরিয়ায় জমজমাট ঈদ আনন্দ মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ায় গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ আনন্দ মেলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা সহ কর্মব্যস্ত প্রবাসীদের নির্মল বিণোদনের জন্য ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে কমিউনিটি এক্টিভিস্ট শাহ রাহীম শ্যামল আয়োজন করে বর্ণাঢ্য এ উৎসবের। নাচ, গানসহ নানা আয়োজনের বর্ণাঢ্য বাংলাদেশী এ সাংস্কৃতিক উৎসবে বিপুল সংখ্যক বাংলাদেশী অংশ নেন।
জনপ্রিয় উপস্থাপিকা উর্বী সাবরিনা ও রুমার পরিচালনায় এ অনুষ্ঠানে আয়োজক কমিউনিটি এক্টিভিস্ট শাহ রাহীম শ্যামল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহ রাহীম শ্যামল জানান, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি-কালচারকে তুলে ধরতেই তার এ আয়োজন।
মেলা মঞ্চে বাংলাদেশী শিল্পীরা নাচ, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবকে ভিন্নমাত্রা দেয় বাউল কালা মিয়ার অনবদ্য পরিবেশনা। কালা মিয়া ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের
জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, সবিতা দাস, ডাঃ শাহনাজ, রুনা রায়, মধু রায়, ডাঃ রুমা চৌধুরী, এসআর ১০১ লালু ব্যান্ড হিরা। শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখেন আগত দর্শক-শ্রোতাদের।
মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। উৎসবে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটাও।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি